Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সব মহিলারা পাবেন না! পিঙ্ক কার্ড পাওয়ার যোগ্য কারা? নিয়ম জানুন

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলার মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা (Free Bus Service) চালু করেছে রাজ্য সরকার। গত ১ জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করছেন তাঁরা। ১ আগস্ট থেকে আবার আনুষ্ঠানিকভাবে পিঙ্ক কার্ড পরিষেবা শুরু হয়েছে। এবার থেকে সরকারি বাসে বিনামূল্যে সফর করতে হলে এই কার্ড দেখাতে হবে। নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন (Pink Card Eligibility) মহিলাদের এই কার্ড দেবে সরকার।

    পিঙ্ক কার্ডের যোগ্যতা | (Pink Card Eligibility)

    রাজ্যের মহিলাদের সুবিধার জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার। তবে একইসঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই সুবিধা সবার জন্য নয়। উচ্চ আয় সম্পন্ন পরিবারের সদস্য, কর্মজীবী মহিলা সহ যারা স্বেচ্ছায় এই প্রকল্পের সুবিধা নিতে চাননি, তাঁদের প্রকল্পের সুবিধার বাইরে রাখা হয়েছে।

    আরও পড়ুনঃ ছোটাছুটি অতীত! এবার বাড়ি বসেই করুন আয়ুষ্মান কার্ডের e-KYC, সহজ পদ্ধতি জানুন

    রাজ্যের দাবি, এই প্রকল্পের মূল লক্ষ্য হল, যাদের প্রকৃত দরকার, এমন মহিলাদের যাতায়াতের খরচ কমিয়ে পড়াশোনা, কর্মসংস্থান এবং রোজকার জীবনে আরও সুযোগ তৈরি করা। এই বিষয়ে বড় মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

    মুখ্যমন্ত্রী বলেন, “পিঙ্ক কার্ডের মূল লক্ষ্য হল সাম্য প্রতিষ্ঠা করা। সামর্থ্যবানদের অতিরিক্ত সুবিধা দেওয়া নয়। যে সকল কর্মজীবী মহিলা ও ছাত্রীরা নিজের ইচ্ছায় এই সুবিধা ছেড়ে দিয়েছেন তাঁদের সাধুবাদ জানাই। শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে যাতায়াতের খরচ যাদের সত্যিই বাধা, তাঁদের অগ্রাধিকার দেবে সরকারি তহবিল।“

    এদিকে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ভেরিফিকেশনের পর হাজার হাজার মহিলার কাছে পিঙ্ক কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। তাঁরা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছেন। বাকিদের ক্ষেত্রেও ধাপে ধাপে দ্রুত কার্ড পৌঁছে দেওয়া হবে।

    Pink card eligibility

    সরকারি নির্দেশিকা বলছে, এবার থেকে বাস কন্ডাক্টররা টিকিট ভেন্ডিং মেশিনে পিঙ্ক কার্ডের ফিজিক্যাল অথবা ডিজিটাল ভ্যালিডেশনের পরেই বিনামূল্যে সফরের অনুমতি দেবেন। তবে এখনও যারা কার্ড পাননি, তাঁদের সাধারণ যাত্রীদের মতো ভাড়া দিয়ে যাতায়াত করতে হবে। কার্ড পাওয়ার পর বিনামূল্যে যাতায়াত করতে পারবেন তাঁরা।

    রাজ্য সরকারের বিনামূল্যে বাস পরিষেবার এই সুবিধা শহরের সাধারণ বাসের পাশাপাশি দূরপাল্লার বাসেও পাওয়া যায়। পিঙ্ক কার্ড দেখিয়ে দিঘা, দার্জিলিংয়ের মতো দূরের গন্তব্যেও বিনামূল্যে সফর করতে পারবেন মহিলারা।

    Click here to Read More
    Previous Article
    ‘৬০ বছর ধরে আছি’ যুক্তি মানল না হাইকোর্ট, রেলের উচ্ছেদে সবুজ সংকেত
    Next Article
    মধ্যপ্রাচ্যে সংঘাত থামার ইঙ্গিতে অপরিশোধিত তেলের দামে বড় পতন! ভারতে কমবে জ্বালানির মূল্য?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment