Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এই ভুল করলে বিশ্বকাপ জিতবে না শুভমান গিলের ভারত! বড় মন্তব্য প্রাক্তন ভারতীয় তারকা সুরেশ রায়নার

    1 day ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) কথা মাথায় রেখে দলগঠনের কাজ শুরু করে দিয়েছেন শুভমান গিলের (Shubman Gill) ভারতীয় দল (Indian Cricket Team)। কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) বেশ কিছু তরুণ ফাস্ট বোলারকে ওডিআই ফরম্যাটে নিয়মিত সুযোগ দিচ্ছেন যাতে তারা আগামী এক বছরের মধ্যে বড় টুর্নামেন্টে নামার জন্য প্রস্তুত হয়ে যেতে পারে। দক্ষিণ আফ্রিকার মাটিতে অভিজ্ঞ পেসার হিসেবে তিনি কেবলমাত্র যশপ্রীত বুমরা-কেই (Jasprit Bumrah) দেখতে চান, তার দল নির্বাচনে এমন ইঙ্গিতই পাওয়া গিয়েছে। কিন্তু অভিজ্ঞ তারকা ও বিশ্বকাপের মঞ্চে বরাবর অসাধারণ পারফরম্যান্স করা মহম্মদ সামি চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ থাকলেও গত এক বছর ধরে তিনি আর ভারতীয় দলে জায়গা পান না। এবার গম্ভীরের অভিজ্ঞতার জন্য শুধু বুমরার ওপর ভরসা করার এই নীতির পরোক্ষ সমালোচনা করলেন তারই একসময়ের সতীর্থ সুরেশ রায়না (Suresh Raina)।

    চোটের কারণে চলতি বছরে একাধিক সিরিজে মাঠে নামতে পারেননি বুমরা। ঘরের মাটিতে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে এবং অ্যাওয়ে সিরিজে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের পাশাপাশি এবার শ্রীলঙ্কা সফরেও মাঠে নামতে পারবেন না তিনি। আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। সেখানে অভিজ্ঞ ফাস্ট বোলারদের গুরুত্ব অপরিসীম। এই টুর্নামেন্টের আগে ভারতের সবচেয়ে দক্ষ পেসারের এমন চোটপ্রবণতা চিন্তা বাড়াচ্ছে সকলেরই।

    অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এই অবস্থার জন্য আইপিএলকে দায়ী করছেন। তাদের মতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সময় হাঁটুতে অস্বস্তি অনুভব করেছিলেন বুমরা। কিন্তু তারপর বিশ্রাম নিয়ে সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই তিনি আইপিএলের মঞ্চে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজিটি বুমরাকে যথেষ্ট সতর্কতার সঙ্গে ব্যবহার করলেও অনেকেরই মতে এই চোট নিয়ে মাঠে নামাই উচিত হয়নি ভারতের তারকা পেসারের।

    আরও পড়ুন: বাংলাদেশের চেয়েও পিছিয়ে ভারতীয় দল! BCCI-এর কাছে অগ্নিপরীক্ষা দিতে হবে কোচ গৌতম গম্ভীরকে

    অপরদিকে সামি সাফল্যের সঙ্গে ঘরোয়া ক্রিকেটে এবং আইপিএলে পারফরম্যান্স করে যাচ্ছেন। কিন্তু তাও ডাক পাচ্ছেন না ভারতীয় দলে। গতবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার ভারতের জার্সি গায়ে তিনি মাঠে নেমেছিলেন। কিন্তু তারপর চোটের কারণে তিনি ছিটকে যান। সুস্থ হয়ে বাংলা ও লখনৌ সুপার জায়ান্টস জার্সিতে তিনি ধারাবাহিকভাবে ভালো খেললেও আর ভারতীয় দলের দরজা খোলা হচ্ছে না তার জন্য। এবার সরাসরি তার পাশে দাঁড়ালেন তারই পুরোনো সতীর্থ রায়না।

    আরও পড়ুন: রোহিত শর্মার পাশে পুরোপুরি দাঁড়াচ্ছেন না শুভমান গিল! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ভারতীয় তারকার

    রায়না এক সাক্ষাৎকারে সামির বিষয়ে কথা বলতে গিয়ে বলেছেন, “ভারতের হয়ে ভালো খেলার মতো যথেষ্ট দম এখনও মহম্মদ সামির আছে। তিনি এখনও অত্যন্ত উদ্যমী এবং ভারতের প্রতিনিধিত্ব করার জন্য উন্মুখ। অন্য বোলারদের কথা জানি না, তবে দক্ষিণ আফ্রিকা সফরের দলে আমার প্রথম পছন্দ হবেন শামিই। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে তাঁর পারফরম্যান্সের কথা বিবেচনা করলে তাঁকে দলে রাখতেই হবে। তাঁর যেমন অভিজ্ঞতা রয়েছে, তেমনই রয়েছে উইকেট নেওয়ার অসাধারণ ক্ষমতা। নির্বাচক ও কোচিং স্টাফদের উচিত তাঁকে নিয়ে নিজেদের পরিকল্পনা পুনর্বিবেচনা করা। তাঁর সাথে যোগাযোগ করা এবং ভবিষ্যতের বিষয়ে তাঁকে বিষয়টি পরিষ্কারভাবে জানানো প্রয়োজন। তিনি ক্ষীণ আশা নিয়ে অপেক্ষা করছেন, অথচ নির্বাচকরা কেবল এই অজুহাতে তাঁকে উপেক্ষা করছেন যে এখন তরুণদের সুযোগ দেওয়া হবে। বিষয়টি সত্যিই অদ্ভুত।

     

    Click here to Read More
    Previous Article
    মায়ের অপমানই বদলে দিল জীবন,বাস কন্ডাক্টরের মেয়ে, আজ IPS!
    Next Article
    আরও সক্রিয় নিম্নচাপ, আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা? আজকের আবহাওয়ার খবর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment