Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গ্যাস ডেলিভারিতে বড় পরিবর্তন, নতুন সুবিধা আনল ইন্ডেন, জানুন বিস্তারিত…

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ হয়ে গেলে অনেক সময় বড় সমস্যায় পড়তে হয়। নতুন সিলিন্ডার (LPG Cylinder) বুক করার পর তা হাতে পেতে দু-তিন দিন, কখনও আবার তারও বেশি সময় অপেক্ষা করতে হয়। সেই সমস্যার সমাধান করতেই নতুন পরিষেবা চালু করছে ইন্ডেন। সংস্থার দাবি, এবার গ্যাস বুক করলে মাত্র ৪ ঘণ্টার মধ্যেই সিলিন্ডার পৌঁছে যাবে গ্রাহকের বাড়িতে।

    LPG Cylinder : দ্রুত ডেলিভারির নতুন সুবিধা

    এলপিজি গ্রাহকদের জন্য ‘এক্সট্রা লাইট নাও’ নামে নতুন এক্সপ্রেস ডেলিভারি পরিষেবা চালু করেছে ইন্ডেন। এই পরিষেবার মাধ্যমে গ্যাস বুক করার কয়েক ঘণ্টার মধ্যেই সিলিন্ডার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে (LPG Cylinder)। এতদিন সাধারণভাবে গ্যাস সিলিন্ডার বুক করলে তা পেতে কয়েকদিন সময় লাগত। ফলে একটি মাত্র সিলিন্ডার ব্যবহার করেন এমন পরিবারগুলিকে সমস্যায় পড়তে হত। নতুন পরিষেবা চালু হলে সেই অপেক্ষা অনেকটাই কমে যাবে।

    তবে এই সুবিধা এখনই সারা দেশে মিলবে না। প্রথমে পরীক্ষামূলকভাবে কয়েকটি শহরে পরিষেবা শুরু হচ্ছে। কোয়েম্বাটুর, পুণে, গুরুগ্রাম এবং ইন্দোরে প্রথম পর্যায়ে এই এক্সপ্রেস ডেলিভারি চালু করা হবে। অগস্ট মাসের মধ্যেই দেশের ২৫টি শহরে এই পরিষেবা পৌঁছে যাবে। এরপর অক্টোবরের মধ্যে দেশের বিভিন্ন শহর ও শহরতলিতেও এটি চালু করার লক্ষ্য রাখা হয়েছে।

    গ্যাস বুক (LPG Cylinder) করার ব্যবস্থাও এখন আরও সহজ করা হয়েছে। ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ বা কাস্টমার পোর্টালের মাধ্যমে অনলাইনে বুকিং করা যাবে। এছাড়া 7588888824 নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও গ্যাস বুক করে দ্রুত ডেলিভারির সুবিধা পাওয়া যাবে।

    শুধু ডেলিভারি নয়, সিলিন্ডারেও আসছে পরিবর্তন। ধীরে ধীরে লোহার সিলিন্ডারের বদলে ৫ কেজি ও ১০ কেজির কম্পোজিট সিলিন্ডার আনার পরিকল্পনা করেছে ইন্ডেন। এই নতুন সিলিন্ডারের ওজন তুলনায় কম হওয়ায় সহজে বহন করা যাবে। এছাড়া লোহার সিলিন্ডারের মতো এতে মরচে ধরার আশঙ্কাও থাকবে না।

    LPG Cylinder check the new gas price in Kolkata

    আরও পড়ুনঃ কলকাতায় ফ্ল্যাটের দাম ফের বাড়ল! বাড়ি কেনার আগে জেনে নিন নতুন হিসাব

    সবচেয়ে বড় সুবিধা হল, কম্পোজিট সিলিন্ডারের একটি অংশ স্বচ্ছ থাকবে। ফলে বাইরে থেকেই বোঝা যাবে ভিতরে কতটা গ্যাস বাকি রয়েছে। এতে হঠাৎ গ্যাস ফুরিয়ে যাওয়ার ঝামেলা অনেকটাই কমবে এবং গ্রাহকরা আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন (LPG Cylinder)।

    Click here to Read More
    Previous Article
    কলকাতায় ফ্ল্যাটের দাম ফের বাড়ল! বাড়ি কেনার আগে জেনে নিন নতুন হিসাব
    Next Article
    অক্টোবর না নভেম্বর, আসলে কবে থেকে বর্ধিত DA পাবেন সরকারি কর্মচারীরা? জরুরি খবর জেনে নিন

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment