Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সক্রিয় ঘূর্ণাবর্ত! রাত পোহালেই বৃষ্টির কড়া ডোজ শুরু, দক্ষিণবঙ্গ নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক: ফের বাড়ছে বর্ষণ। আগামী কয়েকদিনের জন্য কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, একদিকে রয়েছে ঘূর্ণাবর্ত অন্যদিকে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকায় কারণে ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি রয়েছে রাজ্যে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। একইসাথে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

    ৬ ও ৭ আগস্ট ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে। অবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, ৮ অগস্ট বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    সোমবারও দফায় দফায় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলাগুলিতে।

    আরও পড়ুন: অ্যাকাউন্টে ঢোকেনি বার্ধক্য, বিধবা ভাতার ১৫০০ টাকা? না পেলে এভাবে দেখে নিন স্ট্যাটাস

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা রয়েছে মঙ্গলবার। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কড়া সতর্কতা রয়েছে কালিম্পং ও কোচবিহারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ৫ অগাস্ট পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে।

     

    Click here to Read More
    Previous Article
    ২৪ তম কিস্তির আগেই পিএম কিষাণ নিয়ে সুখবর! কেন্দ্রের সিদ্ধান্তে চওড়া হল কৃষকদের মুখের হাসি
    Next Article
    "এর থেকে গিরগিটিকে চিহ্নিত করার সোজা"- NCPI এর সাংসদরা কোথায় আছেন, প্রশ্ন কুণালের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment