Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্য সরকারি কর্মীদের লটারি! DA নিয়ে বিরাট বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ পালাবদলের পর একধাক্কায় রাজ্য সরকারি কর্মীদের ২০% হারে ডিএ (Dearness Allowance) বাড়ানো হয়েছে। এবার দুর্গাপুজোর আগে তাঁদের আরও বড় চমক দিল সরকার। রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের ৩৮% হারে ডিএ (DA), ডিআর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। মঙ্গলবার অর্থ দফতরের অডিট শাখার তরফে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

    ডিএ নিয়ে বড় বিজ্ঞপ্তি রাজ্যের | (Dearness Allowance)

    অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মী, পুরসভা, পুরনিগম, পঞ্চায়েত, বিধিবদ্ধ সংস্থা ও অন্যান্য সরকারি অধিগৃহীত সংস্থার কর্মচারীরা এই সুবিধা পাবেন। পুজোর আগে আগামী ১ অক্টোবর থেকে বর্ধিত হার কার্যকর হতে চলেছে।

    আরও পড়ুনঃ সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় এবার বাজিমাত করবে রাজ্যের পড়ুয়ারা! মাস্টারস্ট্রোক সরকারের

    এদিনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারি কর্মীদের সংশোধিত মূল বেতনের ৩৮% হারে ডিএ দেবে সরকার। এর পাশাপাশি যেসব ক্ষেত্রে এনপিএ তথা নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স প্রযোজ্য, সেটি মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে মহার্ঘ ভাতার হিসাব করা হবে।

    রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি রাজ্যের পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীরাও সমহারে ডিআর পাবেন। তাঁদের সংশোধিত পেনশনের উপর ভিত্তি করে ডিয়ারনেস অ্যালাওয়েন্স হিসাব করে দেওয়া হবে। তাঁদের ক্ষেত্রেও আগামী ১ অক্টোবর থেকে বর্ধিত হার কার্যকর হবে।

    dearness allowance(262)

    এছাড়া ROPA 2009 অনুযায়ী পুরনো বেতন কাঠামোয় থাকা সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ ও ডিআর ১৭১% থেকে বাড়িয়ে একধাক্কায় ২২৩% করে দেওয়া হচ্ছে। অন্যদিকে যেসব দৈনিক মজুরিভিত্তিক কর্মী মিনিমাম ওয়েজেস অ্যাক্টের অধীন নেই, তাঁদের দৈনিক পারিশ্রমিক ১১০ টাকা বাড়ানো হচ্ছে। এক্ষেত্রেও ১ অক্টোবর থেকে বর্ধিত হার কার্যকর হবে।

    ডিএ নিয়ে অতীতে বহু টানাপড়েনের সাক্ষী থেকেছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আগেই ২০% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। এবার এই বিষয়ক চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল অর্থ দফতর।

    Click here to Read More
    Previous Article
    "মুসাফির" গানে কিশোরের স্মৃতিচারণ রুদ্রনীলের
    Next Article
    সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় এবার বাজিমাত করবে রাজ্যের পড়ুয়ারা! মাস্টারস্ট্রোক সরকারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment