Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সাংসদ পিছু ৫ হাজার জনকে সুযোগ! অন্নপূর্ণা যোজনা পাওয়ার আরেক রাস্তা খুলে দিলেন মুখ্যমন্ত্রী

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু করেছে বিজেপি সরকার। তবে এখনও এমন অনেকে রয়েছেন যারা এই প্রকল্পের টাকা পাননি। এবার তাঁদের সামনেই অন্নপূর্ণা যোজনা পাওয়ার আরও একটি রাস্তা খুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর | (Annapurna Yojana)

    এদিন বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, রচনা বন্দ্যোপাধ্যায় সহ এনসিপিআই সাংসদরা। প্রায় এক ঘণ্টা ধরে এই বৈঠক চলে। সেখানে সাংসদদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের উন্নয়ন আরও জোরদার করতে হবে। সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে সরকারি সুযোগ-সুবিধা। একইসঙ্গে অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় বার্তা দেন তিনি।

    আরও পড়ুনঃ ‘চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করতে হবে’! কোন BJP কর্মীদের হুঁশিয়ারি দিলেন অর্জুন সিং?

    এদিনের বৈঠকে শুভেন্দু বলেন, এই ২০ জন এনসিপিআই সাংসদ নিজ নিজ সংসদীয় কেন্দ্রের ৫ হাজার জনের নাম অন্নপূর্ণা যোজনার জন্য সুপারিশ করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করে যারা টাকা পাননি, এমন ৫ হাজার জনের নাম সুপারিশ করা যাবে বলে কাকলি, রচনাদের জানান তিনি।

    বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে জানান সাংসদ শতাব্দী রায়। তিনি বলেন, “খুব ভালো বৈঠক হয়েছে। আমাদের এলাকার উন্নয়ন নিয়ে উনি কথা বলেছেন। কতগুলি রাস্তা হবে, কতগুলি আইসিডিএস সেন্টার হবে, আবার এমন অনেকে আছেন, যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করা সত্ত্বেও টাকা পাননি, সেই রকম ৫ হাজার জনের নাম সুপারিশ করতে পারবেন এক একজন সাংসদ।“

    annapurna yojana(59)

    এদিন এনসিপিআই সাংসদদের উদ্দেশে মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন, তাতে আশার আলো দেখছেন অন্নপূর্ণা যোজনা না পাওয়া বহু যোগ্য আবেদনকারী। এতে তাঁদের সামনে প্রকল্পের টাকা পাওয়ার আরও একটি রাস্তা খুলে গেল বলে মনে করছেন অনেকে।

    Click here to Read More
    Previous Article
    "নেতাজি বুকে থাকে, ১৫ বছরের চোরেরা এসব বুঝবে না!"— মমতার মন্তব্যে পাল্টা তরুণজ্যুতি
    Next Article
    বন্ধুত্ব আর স্বপ্নপূরণের আখ্যান, পচা-পুশকিনের গল্প বলতে আসছেন পাভেল-ঋদ্ধি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment