Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ছোটাছুটি অতীত! এবার বাড়ি বসেই করুন পিএম আবাস যোজনার আবেদন, সহজ পদ্ধতি জানুন

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ পিএম আবাস যোজনায় (PM Awas Yojana) আবেদনের জন্য আর কোথাও ছোটাছুটি করতে হবে না। ইচ্ছুক ব্যক্তিরা বাড়ি বসেই এই প্রকল্পে (Government Scheme) আবেদন করতে পারেন। এর জন্য শুধু মোবাইলে ডাউনলোড করতে হবে দু’টি অ্যাপ। ঘরে বসে কীভাবে আবাস যোজনায় আবেদন করা যায় জেনে নেওয়া যাক।

    আবাস যোজনার অনলাইন আবেদন পদ্ধতি | (PM Awas Yojana)

    প্রধানমন্ত্রী আবাস যোজনার (গ্রামীণ) আবেদনকারীদের জন্য সেলফ সার্ভে তথা স্ব-সমীক্ষা ব্যবস্থা চালু হয়েছে। এর মাধ্যমে বাড়ি বসে আবাস প্লাস ২০২৪ ও আধার ফেস আরডি অ্যাপের মাধ্যমে আবেদন ও সমীক্ষার যাবতীয় তথ্য দিতে পারবেন সাধারণ মানুষ। আবেদনের জন্য কোনও পঞ্চায়েত কর্মীর অপেক্ষা অথবা সরকারি দফতরে যাওয়ার প্রয়োজন নেই।

    আরও পড়ুনঃ দালালচক্র অতীত! এবার অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ্যাম্বুলেন্স, সহজ পদ্ধতি জানুন

    বাড়ি বসে পিএম আবাস যোজনায় আবেদনের জন্য প্রথমে প্লে স্টোর থেকে আবাস প্লাস ২০২৪ ও আধার ফেস আরডি এই দু’টি সরকারি অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর আবাস প্লাস অ্যাপে নিজের পছন্দ মতো ভাষা নির্বাচন করে আধার নম্বর দিয়ে লগ ইন করতে হবে। আধার ফেস আরডি অ্যাপের মাধ্যমে আবেদনকারীর মুখ শনাক্তকরণ সম্পন্ন হলে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

    পিএম আবাস যোজনার সমীক্ষার সময় আবেদনকারীকে নিজের নাম, লিঙ্গ, জন্মতারিখ, ঠিকানা, পরিবারের সদস্যদের বিবরণ, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সহ একাধিক তথ্য দিতে হবে। পাশাপাশি বর্তমানে কোন বাড়িতে বসবাস করছেন, সম্ভাব্য নির্মাণস্থল, ফাঁকা জমির ছবি ও আবেদনকারীর একটি সাম্প্রতিক ছবিও দিতে হবে।

    এছাড়া এই প্রকল্পে আবেদনের সময় আবেদনকারীর আয়, বর্তমান বাসস্থানের অবস্থা, যানবাহন সহ যোগ্যতা বিষয়ক নানা প্রশ্নের উত্তর দিতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ হয়ে যাওয়ার পর আপলোড সার্ভে বিকল্পে ক্লিক করে আবেদনপত্র জমা দিতে হবে। স্ক্রিনে সার্ভে সাকসেসফুলি কমপ্লিটেড দেখালে বুঝতে হবে প্রক্রিয়াটি সফল হয়েছে।

    PM Awas Yojana

    আগামী ১৫ আগস্ট অবধি আবাস যোজনার স্ব-সমীক্ষার কাজ চলবে। প্রশাসনের দাবি, এই পদ্ধতির ফলে আবেদন প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ হবে। উপভোক্তাদের আবেদনের জন্য কোথাও যেতে হবে না। তাঁরা বাড়ি বসেই এই কাজ করতে পারবেন।

    পিএম আবাস যোজনার মাধ্যমে দেশের বহু দুঃস্থ পরিবারকে বাড়ি তৈরিতে সাহায্য করেছে সরকার। উপকৃত হয়েছেন কোটি কোটি মানুষ। এবার এই প্রকল্পেই ঘরে বসে আরও সহজে আবেদন করতে পারছেন সকলে।

    Click here to Read More
    Previous Article
    শেখ হাসিনার সম্ভাব্য ভার্চুয়াল সাংবাদিক বৈঠক ঘিরে সরগরম দুই দেশের রাজনৈতিক মহল !
    Next Article
    ‘১০০ শতাংশ বিশুদ্ধ’, ক্রেতাদের ভুল বুঝিয়ে বিপাকে Dabur, ঘি-মধুসহ একাধিক পণ্যের ওপর নিষেধাজ্ঞা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment