Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিরাট রেকর্ড কোহলির! বিশ্বের কোনও ক্রিকেটার যা পারেনি তাই গত এক বছরে করে দেখিয়েছেন তারকা ভারতীয় ব্যাটার

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বর্তমানে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে শুধুমাত্র ওডিআই ফরম্যাটেই মাঠে নামেন বিরাট কোহলি (Virat Kohli)। সাম্প্রতিক সময়ে তিনি রয়েছেন দুরন্ত ছন্দে। প্রায় প্রতি ম্যাচেই তিনি বড় রান করছেন। আগামী ওডিআই বিশ্বকাপের আগে ৩৮ বছর বয়সী কোহলিই এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নজরে দলের সবচেয়ে বড় হাতিয়ার।

    বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে তিনি একটি হাফসেঞ্চুরি ও একটি শতরান সহ তিনি মোট ১০৫.২৬ গড়ে ২৪০ রান করেছিলেন। তারপর সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরের তিন ম্যাচের সিরিজে তিনি দুটি হাফসেঞ্চুরি সহ ৪৮ গড়ে ১৪৪ রান করেন।

    Virat Kohli is all set to make history in third ODI.

    এই ইনিংসগুলির ফলে তিনি ব্যাট হাতে দীর্ঘদিন নিজের ওডিআই গড় ৫০-এর ওপর ধরে রাখতে সক্ষম হয়েছেন। সেই সঙ্গে গড়ে ফেলেছেন এমন একটি রেকর্ড যা এর আগে অন্য কোনও ক্রিকেটার করে দেখাতে পারেননি। প্রথম ক্রিকেটার হিসেবে টানা ২০০-র বেশি ওডিআই ম্যাচে নিজের গড় ৫০-এর ওপর ধরে রাখার কৃতিত্ব অর্জন করেছেন।

    আরও পড়ুন: ভারতীয় দলকে বিশ্বকাপ জেতাতে এই ক্রিকেটারের কেরিয়ার শেষ করতে হবে গম্ভীরকে! বিরাট পরামর্শ সেওবাগের

    সবচেয়ে বেশি ম্যাচ ৫০-এর ওপর ওডিআই গড় ধরে রাখা ক্রিকেটারদের তালিকা:

    ১. বিরাট কোহলি (২১০)
    ২. মাইকেল বিভান (১৯১)
    ৩. মহেন্দ্র সিং ধোনি (১৬৯)
    ৪. হাশিম আমলা (১৪৪)
    ৫. মাইকেল হাসি (১৩৮)

    আরও পড়ুন: ভারতীয় দল জিততেই ধোনিকে ছুঁয়ে ফেললেন শ্রেয়স আইয়ার! এবার সামনে রোহিত

    আগামী ওডিআই বিশ্বকাপে মাঠে নামার আগে বিরাট কোহলির এই ফর্ম স্বস্তি দেবে ভক্তদের। তবে বিরাট ওই দুই সিরিজে অসাধারণ ফর্মে থাকলেও ভারতীয় দল দুটি সিরিজেই হেরেছিল। এই বিষয়টি কিছুটা অস্বস্তি বাড়াবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

     

    Click here to Read More
    Previous Article
    ২ বছর পর ফের উর্ধমুখী মেডিকেল ট্যুরিজম! কলকাতার হাসপাতালে ৩৫% বাড়ল বাংলাদেশী রোগী
    Next Article
    আজ রাজ্যে অতি ভারী বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৫ জেলায় হলুদ সতর্কতা জারি, আজকের আবহাওয়ার খবর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment