Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শিয়ালদহ-বহরমপুর ডিভিশনে বড় বদল! যাত্রী স্বাচ্ছন্দ্যে নতুন উদ্যোগ

    23 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার যাত্রীদের কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনের ভগবানগোলা ট্রেনের স্টপেজ সংক্রান্ত সমস্যার সমাধানে উদ্যোগই হল ভারতীয় রেল (Indian Railways)। জানাজার দীর্ঘদিন ধরে লাল গোলাগামী এক্সপ্রেস ট্রেন গুলিকে ভগবানগোলা স্টেশনে একই প্লাটফর্মে দুবার দাঁড়াতে হত। কারণ প্ল্যাটফর্ম এর দৈর্ঘ্য পুরো দৈর্ঘ্যের ট্রেনের জন্য পর্যাপ্ত ছিল না। এর ফলে শিয়ালদহ লালগোলা ভাগীরথী এক্সপ্রেস ও কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস ভগবানগোলা স্টেশনে দাঁড়ানো নিয়ে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হত।

    শিয়ালদহ-বহরমপুর ডিভিশনে বড় বদল (Indian Railways)

    ইতিমধ্যে ১ এবং ২ নম্বর প্ল্যাটফর্ম উঁচু করা ও সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হয়েছে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ৩৫০ মিটার থেকে বাড়িয়ে ৩৮৫ মিটার করা হয়েছে। প্ল্যাটফর্ম শেড বসানোর কাজও প্রায় শেষ পর্যায়ে। এছাড়া প্রতিদিনের ভিড় সামলাতে একটি নতুন বুকিং কাউন্টার তৈরি হচ্ছে (Indian Railways)।

    Indian Railways major changes in the Sealdah-Berhampore division

    আরও পড়ুন: অন্নপূর্ণা’র ৩০০০ টাকা পাননি? ফের আবেদন করার সুযোগ, রইল সহজ পদ্ধতি

    যেখানে ৩টি সাধারণ কাউন্টার এবং ১টি দিব্যাঙ্গদের কাউন্টার থাকবে। একটি নতুন ও আধুনিক শৌচালয়ের কাজও শেষ পর্যায়ে।শিয়ালদহ–বহরমপুর ডিভিশনে যাত্রী স্বাচ্ছ্যন্দে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তাই শুধু ভগবানগোলা নয়। বেলডাঙা স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী শেড তৈরি করা হচ্ছে।

    যাতে রোদ, ঝড়বৃষ্টি থেকে রেহাই পান যাত্রীরা। এছাড়া ফার্স্ট ক্লাস ওয়েটিং হলের সংস্কারের বন্দোবস্ত করা হচ্ছে। ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে নতুন বসার বেঞ্চ বসানোর হচ্ছে।

    এই প্রসঙ্গে শিয়ালদহের ডিআরএম রাজীব স্যাক্সেনা বলেন, এই পরিকাঠামোগত উন্নতিগুলি স্টেশনের আধুনিকীকরণ, ট্রেনের সময় ঠিকমতো বজায় রাখা এবং শিয়ালদহ ডিভিশনের সমস্ত যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই উদ্যোগ (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    বন্যার জল থেকে আরামবাগকে বাঁচাতে বড় পদক্ষেপ, ১২০০ কোটির মাস্টারপ্ল্যানের ঘোষণা মুখ্যমন্ত্রীর
    Next Article
    ধোনি নয়, পন্থই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেরা কিপার ব্যাটার! বিস্ফোরক মন্তব্য প্রাক্তন ভারতীয় তারকার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment