Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ধোনি নয়, পন্থই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেরা কিপার ব্যাটার! বিস্ফোরক মন্তব্য প্রাক্তন ভারতীয় তারকার

    1 day ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে তিনি প্রাণখোলা ভঙ্গিতে ব্যাটিং করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধেও (Sri Lanka vs India) দ্বিতীয় ইনিংসে ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। তার ব্যাটের দাপটে দেশের মাটির পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মাটিতেও অসাধারণ জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। এহেন রিশভ পন্থকে (Rishabh Pant) এবার ভারতের ক্রিকেট ইতিহাসে ধোনির (MS Dhoni) চেয়েও বেশি এগিয়ে রাখলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া (Aakash Chopra)।

    শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাকি ভারতীয় ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে নড়বড় করলেও পন্থ ছিলেন সাবলীল। তার ৬৬ রানের ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ২ টি ছক্কা সহযোগে। মাত্র ৬৯ বলে ৬৬ রান করে তিনি ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিয়েছিলেন। ফলস্বরূপ ম্যাচে শ্রীলঙ্কার ওপর চাপ বাড়িয়ে বড় ব্যবধানে জয় পায় ভারত। এরপর নাম না নিয়েই তাকে টেস্টে ধোনির চেয়েও বড় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে উল্লেখ করেছেন ধারাভাষ্যকার ও প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ।

    আকাশ চোপড়া বলেছেন, “এটি আবারও মনে করিয়ে দেয় যে, ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে তাঁর চেয়ে ভালো কোনো উইকেটরক্ষক-ব্যাটার আসেননি। তিনি নিয়মিত রান করেন, উইকেটের পেছনে দক্ষ ভূমিকা পালন করেন, দলকে এগিয়ে নিয়ে যান এবং উইকেটের পেছন থেকে অবিরাম কথাবার্তা বলে সবাইকে সজাগ রাখেন-সব মিলিয়ে তিনিই দলের সেই ‘এক্স-ফ্যাক্টর’। খুব কম খেলোয়াড়ই আছেন যাঁরা আপনাকে টেস্ট ক্রিকেটের প্রেমে পড়তে বাধ্য করেন; রিশভ পন্থ ঠিক তেমনই একজন।”

    আরও পড়ুন: আর সুযোগ পাবেন না বুমরা! ভারতীয় দলের জন্য নতুন পরিকল্পনা প্রস্তুত করছেন গৌতম গম্ভীর

    তিনি রিশভের নিন্দুকদের উদ্দেশ্যে বলেন, “তার (রিশভ পন্থের) গল্পটা বেশ আকর্ষণীয় এবং তিনি মানুষের মনে মিশ্র আবেগ তৈরি করেন। তিনি এমনই এক খেলোয়াড় যাকে খেলতে দেখলে হয় আপনি তাঁকে পছন্দ করবেন, নয়তো অপছন্দ। কিন্তু কোনোভাবেই তাঁকে উপেক্ষা করতে পারবেন না। পরিস্থিতি যখন কিছুটা কঠিন হয়ে ওঠে, তখনই তাঁর সেরাটা বেরিয়ে আসে।”

    আরও পড়ুন: এবার বিরাট কোহলির প্রতি তোপ দাগলেন যুবরাজ! তুললেন অপমান করার অভিযোগ

    সম্প্রতি আর এক কিংবদন্তি উইকেটরক্ষক গিলক্রিস্টের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কা হাঁকানো ক্রিকেটার হয়েছেন পন্থ। মাত্র ৮৯ ম্যাচে এই কীর্তি গড়েছেন তিনি। সামনে রয়েছে নিউজিল্যান্ড সফর ও ঘরের মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই। তার আগে পন্থের ফর্ম আশ্বস্ত করছে ভারতীয় দলের ভক্তদের।

     

    Click here to Read More
    Previous Article
    শিয়ালদহ-বহরমপুর ডিভিশনে বড় বদল! যাত্রী স্বাচ্ছন্দ্যে নতুন উদ্যোগ
    Next Article
    টোলের ঝক্কি কমাতে নয়া সুবিধা! FASTag Local Pass পাবেন ঘরে বসেই, কারা যোগ্য জানুন…

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment