Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের জন্যই ভাঙলো শচীনের বড় রেকর্ড! জানুন বিস্তারিত

    21 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্রিকেট বিশ্বে ইতিহাসের সম্ভবত সবচেয়ে বেশি রেকর্ডের মালিক শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar)। তেমনই একটা রেকর্ড হলো টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বাধিক অর্ধশতরান করার রেকর্ড। দীর্ঘদিন ধরে এই রেকর্ডটি নিজের নামে করে রেখেছিলেন মাস্টার ব্লাস্টার। কিন্তু ২০২৬ সালে এসে তার সেই রেকর্ডটি ভেঙে গেল।পাকিস্তানের বিরুদ্ধে (England vs Pakistan) নেমে তার এই রেকর্ডটি ভাঙলেন ইংল্যান্ডের মহাতারকা জো রুট (Joe Root)।

    এর আগে নিজের অন্তিম টেস্ট ম্যাচ খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬৮ তম টেস্ট অর্ধশতরানটি করেছিলেন শচীন। সেটি ছিল তার ২০০ তম টেস্ট ও ৩২৯ তম টেস্ট ইনিংস। তার চেয়ে অনেক কম ম্যাচ খেলেই সেই রেকর্ডটি ভাঙলেন ইংল্যান্ডের এই প্রজন্মের সেরা ব্যাটার, জো রুট।

    পাকিস্তানের বিরুদ্ধে লিডসের হেডিংলি-তে নিজের ১৬৬ তম টেস্ট ম্যাচটি খেলতে নেমেছিলেন রুট। শচীনের চেয়ে ২৪ টি ইনিংস কম খেলেই নিজের টেস্ট কেরিয়ারের ৬৮ তম হাফসেঞ্চুরি তুলে রেকর্ড গড়লেন রুট। ৩৫ বছর বয়সী তারকা আর ১,৫০০ টেস্ট রান করতে পারলে শচীনের টেস্ট রানসংখ্যাকেও টপকে যাবেন। আর আপাতত তিনি যে ফর্মে রয়েছেন, তাতে বিষয়টি কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

    আরও পড়ুন: দল জিতলেও চূড়ান্ত খারাপ ফর্মে অধিনায়ক শুভমান গিল! এবার BCCI-কে শোনালেন নতুন অজুহাত

    টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরান করা ক্রিকেটারদের তালিকা:

    ১. জো রুট: ৬৮ (৩০৫ ইনিংস)
    ২. শচীন টেন্ডুলকার: ৬৮ (৩২৯ ইনিংস)
    ৩. শিবনারায়ণ চন্দ্রপাল: ৬৬ (২৮০ ইনিংস)
    ৪. অ্যালান বর্ডার: ৬৩ (২৬৫ ইনিংস)
    ৫. রাহুল দ্রাবিড়: ৬৩ (২৮৬ ইনিংস)

    আরও পড়ুন: ভারত জিতলেও সংকটে এই তারকার ভবিষ্যৎ, পরের ম্যাচে ব্যর্থ হলে দল থেকেই ছেঁটে ফেলবেন গম্ভীর!

    পাকিস্তানের বিরুদ্ধে এই টেস্টে ১১২ বলে ৬৬ রানের ইনিংস খেলে প্রথম ইনিংসে ড্রেসিংরুমে ফিরেছেন রুট। পাকিস্তানের ১৭১ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেট খুঁইয়ে ৩৬৬ রান তুলে লিডস টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ইংল্যান্ড।

     

    Click here to Read More
    Previous Article
    এখনই যাবে না ভাঙা! ফের বাড়ল অভিষেকের দলীয় কার্যালয়ের স্থগিতাদেশ
    Next Article
    ক্যান্সার চিকিৎসায় বড় সাফল্য ! || CancerTreatment || MedicalBreakthrough || HealthNews

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment