Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আর কাজে লাগবে না প্রথম টেস্টের পরিকল্পনা! কলম্বোতে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি গম্ভীর-শুভমানের ভারত

    1 day ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে স্বস্তিতে শুভমান গিলের (Shubman Gill) ভারতীয় দল (Indian Cricket Team)। আগামী রবিবার থেকে তারা কলম্বোয় দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতাঅর্জনের দৌড়ে টিকে থাকতে গেলে এই সিরিজে দুটি ম্যাচই জিততে হবে ভারতকে।

    কিন্তু সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ার জন্য সম্পূর্ণ অন্য রণনীতি তৈরি করতে হবে গম্ভীরদের। গল টেস্টের দুই ইনিংসে যেভাবে ভারতের স্পিনাররা দাপট দেখিয়েছেন, সেই একই চিত্র না-ও দেখা যেতে পারে কলম্বো টেস্টে। কারণ এই টেস্টের জন্য সম্পূৰ্ণ ভিন্ন ধরনের পিচ ব্যবহার করতে চলেছে শ্রীলঙ্কা।

    What is team India's position in the ICC World Test Championship?

    সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী প্রথম টেস্টে ভারতীয় স্পিনারদের দাপট বেশ কিছুটা চাপে ফেলে দিয়েছে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টকে। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী দীনেশ চান্ডিমাল, পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিসদের মতো তারকারা চোটের কারণে দলে অনুপস্থিত থাকায় জাদেজা, মানব, কুলদীপ-দের বিরুদ্ধে চাপে পড়ে যাচ্ছে শ্রীলঙ্কা শিবির।

    আরও পড়ুন: রোহিত, কোহলি-কে টপকে গেলেন শুভমান গিল! ভারতের সাদা জার্সিতে গড়লেন দুর্দান্ত রেকর্ড

    ভারত যাতে বাড়তি সুবিধা না পায়, তাই একাধিক তারকাবিহীন শ্রীলঙ্কা দলকে ম্যাচে টিকিয়ে রাখতে স্পিন সহায়ক উইকেট তৈরির রাস্তা থেকে সরে আসছে দ্বীপরাষ্ট্রের দলটি। ফলে ভারতের স্পিনাররা হয়তো বাড়তি সুবিধা পাবেন না, কিন্তু ব্যাটারদের কাজটা সহজ হতে চলেছে। সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাও থাকছে।

    আরও পড়ুন: প্রিয় ক্রিকেটারের সাথে দেখা করতে সাইকেলে ওড়িশা থেকে মুম্বাই! ভক্তের কান্ড দেখে অবাক রোহিত শর্মা

    কলম্বোর মাঠে নিজেদের শেষ দুটি ম্যাচে জয় পেয়েছিল ভারতীয় দল। কিন্তু সেই জয় অনেক আগের কথা। এই টেস্টে ভারতীয় দলে পরিবর্তন হওয়ার সম্ভবনা কম। ব্যাটিং বান্ধব উইকেট পেলে ফের একবার দেবদত্ত পাডিক্কলের ব্যাটকে জ্বলে উঠতে দেখতে চাইবেন ভক্তরা। সেই সঙ্গে প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ যশস্বী ও শুভমানের ব্যাটেও রান চাইবেন ভক্তরা।

     

    Click here to Read More
    Previous Article
    আচমকাই হাসপাতালে বর্ষীয়ান নেতা বিমান বসু, কি হয়েছে? জানুন আপডেট
    Next Article
    আজকের রাশিফল ২২ অগাস্ট, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment