Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে কড়া হলো FIFA! ১০ ম্যাচের জন্য নির্বাসিত মেসির এই সতীর্থ, দিতে হবে বিশাল অঙ্কের টাকা

    1 day ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ স্পেনের বিরুদ্ধে (Spain vs Argentina) বিশ্বকাপ (FIFA World Cup 2026) ফাইনাল হারের পর মাঠের মধ্যেই চূড়ান্ত অশান্তি আরম্ভ করেছিলেন কিছু আর্জেন্টিনার (Argentina) ফুটবলার ও দলের সহকারী কোচ। লিওনেল মেসিদের (Lionel Messi) টেক্কা দিয়ে ১-০ ফলে ফাইনাল জিতেছিল স্পেন। কিন্তু তারপরেই মাঠের মধ্যে স্পেনের কয়েকজন ফুটবলারদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন লিয়ান্দ্রো পারাদেস (Leandro Paredes), সহকারী কোচ রবার্তো আয়ালা (Roberto Ayla) সহ আরও কয়েকজন।

    সেই ঘটনার বিশদে তদন্তে আরম্ভ করেছিল ফিফা। এবার সেই তদন্ত শেষে শাস্তির বিধান ঘোষণা করেছে তারা। আর শুধু ফাইনালে হাতাহাতির ঘটনাও নয়, ফুটবল বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড আইল্যান্ড নিয়ে বিতর্কিত রাজনৈতিক ব্যানার প্রদর্শন করেছিলেন এনজো ফার্নান্দেজ সহ আর্জেন্টিনার আরও কিছু ফুটবলার। সেই নিয়েও শাস্তির কথা ঘোষণা করেছে ফিফা।

    বিতর্কিত রাজনৈতিক বক্তব্য প্রদর্শনের জন্য আর্জেন্টিনাকে ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা জরিমানা দিতে হবে। গোটা বিশ্বের অনেক ক্রীড়া বিশেষজ্ঞ এই নির্দিষ্ট বিষয়ে তাদের মতামত জানাতে শুরু করেছেন। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে রাজনৈতিক বিরোধ নতুন কিছু নয়। কিন্তু ফিফা বিশ্বকাপের মঞ্চে কোনও রাজনৈতিক বার্তার ব্যাপারে বহু আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই নিয়ম ভেঙেই শাস্তির মুখে পড়েছে আর্জেন্টিনা।

    আরও পড়ুন: দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের

    এরপর ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা বনাম স্পেনের ম্যাচে আর্জেন্টিনা ও স্পেনের যে ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়েছিলেন, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেসের ওপর ১০ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০,০০০ ডলার জরিমানা ঘোষণা করেছে ফিফা। এছাড়া নাহুল মোলিনার বিরুদ্ধে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০,০০০ ডলার জরিমানা ঘোষণা করেছে ফিফা।

    আরও পড়ুন: শিলংয়ে আবারও মোহনবাগানের ত্রাতা বিশাল কাইথের গ্লাভস! ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি

    এছাড়া আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০,০০০ ডলার জরিমানা দিতে হবে। এই ঘটনার সঙ্গে জড়িত দুই তরুণ ফুটবলার, আর্জেন্টিনার থিয়াগো আলমাদাকে ১ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০,০০০ ডলার জরিমানা এবং স্পেনের তরুণ ফুটবলার গাভিকে ১ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০,০০০ ডলার জরিমানা ঘোষণা করা হয়েছে। এছাড়া আর্জেন্টিনায় আয়োজিত হতে চলা পরবর্তী দুই জাতীয় দলের ম্যাচে কেবল ৫০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে বলেও ঘোষণা করেছে ফিফা। তবে ফিফার এই নিষেধাজ্ঞাগুলো কেবল জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচগুলোর ক্ষেত্রেই কার্যকর হবে।

     

    Click here to Read More
    Previous Article
    খালি গলায় গান গেয়েই লক্ষ লক্ষ মন জয়, পেশাদার মঞ্চের স্বপ্ন ছুঁতে কোমর বাঁধছেন তানিয়া
    Next Article
    নিউ চামটায় বৈঠক শেষে কলকাতার পথে শুভেন্দু! বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment