Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শিয়ালদা ডিভিশনের বড় সিদ্ধান্ত, মায়াপুরগামী যাত্রীদের জন্য নতুন লোকাল

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ, পূর্ব রেলের তরফ থেকে নবনির্মিত কৃষ্ণনগর ও আমঘাটা সিঙ্গেল লাইনে ট্রেন পরিষেবার সংখ্যা বৃদ্ধি করা সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। জানা যায় ১৩ মে থেকে এই লাইনে অতিরিক্ত দুজোড়া ট্রেন চালু করা হবে। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা অনেকটাই সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

    মায়াপুর যাওয়ার পথে বড় বদল চালু নতুন লোকাল ট্রেন পরিষেবা (Indian Railways)

    জানা যায় ট্রেন নং ৩১৮৮৭ কৃষ্ণনগর থেকে ভোর ০৫:২০ মিনিটে ছাড়বে এবং ফিরতি পথে ট্রেন নং ৩১৮৮৮ আমঘাটা থেকে ভোর ০৫:৪৩ মিনিটে ছাড়বে (Indian Railways)।

    পাশাপাশি কৃষ্ণনগর – আমঘাটা রেলপথটি কয়েক মাস আগে এই অঞ্চলের মানুষের সুবিধার্থে চালু করা হয়েছিল। চালু হওয়ার পর থেকে এই রুটে তিন জোড়া ট্রেন চলাচল করছিল।

    Indian Railways way to mayapur new local train service launched

    আরও পড়ুন: শহরের ব্যস্ততা ভুলে প্রিয়জনের সময় কাটাতে ঘুরে দেখুন সিমলার এই অফবিট জায়গা

    তবে যাত্রীদের চাহিদা ও বিশেষ করে মায়াপুরমুখী যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে শিয়ালদা ডিভিশন এই অতিরিক্ত ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে।
    এছাড়াও ট্রেন নং ৩১৮৮৯ কৃষ্ণনগর থেকে রাত ১০:১৫ মিনিটে ছাড়বে। পাশাপাশি ফিরতি পথে ট্রেন নং ৩১৮৯০ আমঘাটা থেকে রাত ১০:৪০ মিনিটে ছাড়বে।

    আর এই নতুন ২ জোড়া ট্রেন চালু করার ফলে এখন এই শাখায় মোট পাঁচ জোড়া ট্রেন চলাচল করবে। আরে নতুন ফ্রেন্ড চলাচল করার ফলে মায়াপুরের ব্যবসা-বাণিজ্য অনেকটা উন্নত হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    উচ্চ মাধ্যমিকের ফল আজ, অনলাইনে কীভাবে চেক করবেন জেনে নিন
    Next Article
    পশুবলির ক্ষেত্রে কড়া নিয়ম সরকারের! প্রয়োজন শংসাপত্রের, মানতে হবে কী কী শর্ত?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment