Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    SIR মামলায় ‘অজুহাত নয়’, রাজ্যকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ SIR মামলাকে ঘিরে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের টানাপোড়েন এবার পৌঁছল চরমে। শুক্রবার শীর্ষ আদালতে (Supreme Court) শুনানির সময় রাজ্যের আইনজীবী কপিল সিব্বল একাধিক অভিযোগ তুললেও তা কার্যত উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালতের স্পষ্ট বক্তব্য, প্রক্রিয়া আটকে রাখতে ছোটখাটো অজুহাত দেখানো চলবে না।

    কী নিয়ে আপত্তি রাজ্যের?

    সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানিতে রাজ্যের তরফে কপিল সিব্বল দাবি করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করেই নির্বাচন কমিশন একটি প্রশিক্ষণ মডিউল জারি করেছে। তাঁর অভিযোগ, বিচার বিভাগীয় কর্মকর্তাদের কী উল্লেখ করতে হবে আর কী করতে হবে না তা নিয়ে কমিশন নির্দেশ দিচ্ছে। অথচ আদালত আগেই জানিয়েছিল, এই পদ্ধতি ঠিক করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি।

    সিব্বল আরও বলেন, SIR নথি হিসেবে মহকুমাশাসক বা এসডিও-র দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হচ্ছে না। কমিশন এভাবে নির্ধারণ করতে পারে না কোন শংসাপত্র নেওয়া হবে বা হবে না, এ কথাও স্পষ্ট করেন তিনি।

    আদালতের (Supreme Court) কড়া মন্তব্য

    রাজ্যের বক্তব্য শুনে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “প্রক্রিয়াটি আটকে দেওয়ার জন্য ছোট ছোট অজুহাত দেখাবেন না। এটি শেষ করতে হবে। বিচার বিভাগীয় কর্মকর্তাদের কাজ করতে দিন। তাঁরা স্বাধীনভাবেই কাজ করবেন।” বিচারপতি জয়মাল্য বাগচীও প্রশ্ন তোলেন, বিচার বিভাগীয় অফিসারদের যদি প্রক্রিয়া বোঝাতে হয়, তবে প্রশিক্ষণ কে দেবে? তাঁর কথায়, “আমাদের আদেশ দিনের আলোর মতো স্পষ্ট। নির্বাচন কমিশনের নির্দেশ আমাদের আদেশকে অগ্রাহ্য করতে পারে না।” তবে যদি বিজ্ঞপ্তি ও আদালতের নির্দেশে কোনও বিষয় উল্লেখ থাকে, তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

    আগের শুনানিতে কী হয়েছিল?

    উল্লেখ্য, গত সপ্তাহেও এই মামলার শুনানিতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বিচার বিভাগীয় অফিসারদের দিয়ে নথি যাচাইয়ের বাকি কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

    SIR Dispute in Supreme Court Over Judicial Officers and Domicile Certificate

    আরও পড়ুনঃ শুভেন্দু ‘হেনস্থা’ বিতর্কে নড়েচড়ে বসল আদালত, পুলিশের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

    বর্তমানে ২৭০ জন বিচার বিভাগীয় অফিসার SIR সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন। SIR প্রক্রিয়া ঘিরে টানাপোড়েন এখনো পুরোপুরি কাটেনি। তবে শীর্ষ আদালতের (Supreme Court) স্পষ্ট বার্তা নির্দেশ মেনে দ্রুত কাজ শেষ করাই এখন প্রধান লক্ষ্য।

    Click here to Read More
    Previous Article
    জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা! আতঙ্কে রাস্তায় নামলেন সবাই | Earthquake in Kolkata
    Next Article
    ফের বাজিমাত মুকেশ আম্বানির! এই কোম্পানিতে ২,০০০ কোটির বিনিয়োগ, সামনে এল পরিকল্পনা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment