Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! কোথায় কত নাম বাদ পড়ল? জানুন…

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের আগে রাজ্যে ভোটার তালিকা নিয়ে কৌতূহল তুঙ্গে। ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআরের (SIR) চূড়ান্ত তালিকা। ফাইনাল ভোটার লিস্টে কতজনের নাম থাকছে আর কতজনের নাম বাদ পড়ছে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের। ইতিমধ্যেই একাধিক জেলায় চূড়ান্ত তালিকা পৌঁছে গিয়েছে জেলাশাসকদের হাতে।

    বাঁকুড়ায় জেলাশাসকের হাতে পৌঁছল চূড়ান্ত তালিকা (SIR)

    শেষ পাওয়া খবর অনুযায়ী, বাঁকুড়া জেলায় এসআইআরের (SIR) চূড়ান্ত ভোটার তালিকা জেলাশাসকের হাতে পৌঁছে গিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ায় মোট ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে চূড়ান্ত তালিকায়।

    রাজ্যে কতজনের নাম, কত বাদ?

    কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, গোটা রাজ্যে চূড়ান্ত এসআইআর (SIR) তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম প্রকাশ হয়েছে। যেখানে আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। খসড়া তালিকায় প্রথম দফায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল। সব মিলিয়ে চূড়ান্ত প্রক্রিয়ায় প্রায় ৭০ লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

    কলকাতায় কত নাম বাদ পড়ল?

    উত্তর কলকাতায় চূড়ান্ত তালিকায় ৪ লক্ষ ৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। এর মধ্যে খসড়া তালিকাতেই বাদ পড়েছিল ৩ লক্ষ ৯০ হাজার নাম। বাকি ১৭ হাজার নাম বাদ পড়েছে চূড়ান্ত তালিকায় (SIR)। আর দক্ষিণ কলকাতায় চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছে ৩ হাজার ২০৭ জনের নাম। যদিও খসড়া তালিকায় এখানে বাদ পড়েছিল ২ লক্ষ ১৬ হাজার ভোটারের নাম।

    ভবানীপুরে কত নাম বাদ?

    ভবানীপুর বিধানসভা কেন্দ্রে খসড়া তালিকায় বাদ পড়েছিল ৪৪ হাজার ৭৮৭ জনের নাম। চূড়ান্ত তালিকায় নতুন করে ২ হাজার ৩২৪ জনের নাম বাদ পড়েছে। ফলে সব মিলিয়ে এখানে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। পাশাপাশি ১৪ হাজার ১৫৪ জন ভোটারের নাম এখনও অমীমাংসিত অবস্থায় রয়েছে।

    অন্যদিকে নদিয়া জেলায় চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে ২ লক্ষ ৭০ হাজার ভোটারের নাম। দক্ষিণ দিনাজপুরে খসড়া তালিকায় বাদ পড়েছিল ৮১ হাজার নাম। চূড়ান্ত তালিকায় আরও ২১ হাজার ৮০৩ জনের নাম বাদ পড়ায় মোট সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ২ হাজার ৮০৩। এখানে এখনও ১ লক্ষ ৩২ হাজার নাম বিচারাধীন।

    আলিপুরদুয়ার জেলায় ভোটার তালিকা প্রকাশের পর জেলাশাসক জানিয়েছেন, সেখানে মোট ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৯৬ হাজার ৬৫১ জন। এর মধ্যে ৮০ হাজার ৪৯৪ জনের নাম অমীমাংসিত, ১১ হাজার ৬৯২ জনের নাম বাতিল হয়েছে এবং ৪ হাজার ১৪৩ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, লজিক্যাল ডিসক্রেপেন্সির কারণে রাজ্য জুড়ে প্রায় ৬০ লক্ষ ভোটারের নথি এখনও অমীমাংসিত অবস্থায় রয়েছে।

    অনলাইনে কখন ও কীভাবে দেখা যাবে তালিকা?

    দুপুরের পর থেকেই অনলাইনে চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে। তালিকায় স্পষ্টভাবে উল্লেখ থাকবে কোনও ভোটারের নাম মীমাংসিত, অমীমাংসিত না কি বাতিল।

    SIR Final List Released 28th February 2026

    আরও পড়ুনঃ ভোটের আগে কড়া নজরদারি, সংবেদনশীল এলাকা চিহ্নিত করতে মাঠে কলকাতা পুলিশ

    ভোটাররা একাধিক মাধ্যমে তালিকা দেখতে পারবেন। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট এবং ইসি নেট অ্যাপে চূড়ান্ত তালিকা (SIR) পাওয়া যাবে। নিজের নাম বা ভোটার পরিচয়পত্রের নম্বর (EPIC) দিলেই জানা যাবে তালিকায় নাম রয়েছে কি না এবং কোনও সংশোধন হয়েছে কি না। জেলা ভিত্তিতেও আলাদা ব্যবস্থায় তথ্য খোঁজার সুযোগ থাকবে।

    Click here to Read More
    Previous Article
    রাতে নারী নিরাপত্তায় কড়া নজর! কলকাতায় চালু ‘পিঙ্ক বুথ’ ও ‘পিঙ্ক মোবাইল’ পরিষেবা
    Next Article
    ভোটের আগে কড়া নজরদারি, সংবেদনশীল এলাকা চিহ্নিত করতে মাঠে কলকাতা পুলিশ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment