Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সহজেই ভাঙলেন রাসেল-সেহবাগের রেকর্ড! IPL-এ সবথেকে দ্রুত ১,০০০ রান করলেন বৈভব সূর্যবংশী

    4 days ago

    বাংলা হান্ট ডেস্ক: শুক্রবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) IPL-এর ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন। তিনি IPL-এ দ্রুততম ১,০০০ রান করার কৃতিত্ব অর্জন করেন। মূলত, বৈভব সবচেয়ে কম বলে ১,০০০ রান করার আন্দ্রে রাসেলের রেকর্ডটিও ভেঙে দেন। এদিকে, এই ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো ‘নাইনটিজ’-এর শিকার হলেন বৈভব সূর্যবংশী। তিনি ৪৭ বলে ৯৬ রানের এক শক্তিশালী ইনিংস খেলেন। তবে তিনি আরও একবার সেঞ্চুরি করতে ব্যর্থ হন।

    বিরাট নজির বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi):

    IPL-এ দ্রুততম ব্যাটার হিসাবে ১,০০০ রান পূর্ণ করেছেন বৈভব সূর্যবংশী। তিনি মাত্র ৪৪০ বলে এই কৃতিত্ব অর্জন করেন। এদিকে, আন্দ্রে রাসেল এই কৃতিত্ব অর্জন করেছিলেন ৫৪৫ বলে। অর্থাৎ বৈভব তাঁর থেকে ১০৫ বল আগেই এই মাইলফলকে পৌঁছেছেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন টিম ডিউইট। যিনি ৫৬০ বলে এই কৃতিত্ব অর্জন করেন। অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড ৫৭৫ বলে ১,০০০ রানে পৌঁছেছিলেন। এদিকে, ফিল সল্ট ৫৭৫ বলে এই কৃতিত্ব অর্জন করেন। অন্যদিকে, হেনরিখ ক্লাসেন ১,০০০ রানে পৌঁছতে ৫৯৪ বল নেন। বীরেন্দ্র সেহবাগ ৬০৪ বলে ১,০০০ রান পৌঁছন।

    Vaibhav Sooryavanshi becomes fastest to 1,000 runs in IPL.

    সবচেয়ে কম ইনিংসে ১,০০০ রান: এছাড়াও, বৈভব সূর্যবংশী সবচেয়ে কম ইনিংসে ১,০০০ রান করা তৃতীয় ব্যাটার হিসাবেও বিবেচিত হয়েছেন। সবচেয়ে কম ইনিংসে ১,০০০ রান করার রেকর্ডটি শন মার্শের দখলে রয়েছে। তিনি মাত্র ২১ টি ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন। এদিকে, লেন্ডল সিমন্স ২৩ টি ইনিংসে ১,০০০ রানে পৌঁছেছিলেন।

    আরও পড়ুন: LPG সঙ্কটের আবহেই অ্যাকশন কেন্দ্রের! তেল কোম্পানিগুলিকে বড় নির্দেশ দিল সরকার

    অন্যদিকে বৈভব সূর্যবংশীও ২৩ টি ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন। এর পরেই রয়েছেন। ডেভন কনওয়ে। তিনি টি ২৪ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন। এছাড়াও, ম্যাথিউ হেডেন ২৫ টি ইনিংসে এবং গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শন ২৫ টি ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন।

    আরও পড়ুন: ৭৩০ দিনের জন্য বন্ধ থাকবে এই রেল রুট! বাতিল হবে ৫০ টিরও বেশি ট্রেন

    একটুর জন্য সেঞ্চুরি মিস: জানিয়ে রাখি যে, গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ১৮ তম ওভারে, সেঞ্চুরির দিকে এগিয়ে চলা বৈভব সূর্যবংশী অবশেষে কাগিসো রাবাডার বলে আউট হন। এই ম্যাচে বৈভব সূর্যবংশী ৪৭ বলে ৯৬ রান করেন। তাঁর এই বিধ্বংসী ইনিংসে ছিল ৮ টি চার ও ৭ টি ছক্কা। ম্যাচটিতে নির্ধারিত ২০ ওভারে রাজস্থান রয়্যালস ৬ উইকেট হারিয়ে ২১৪ রান করে।

    Click here to Read More
    Previous Article
    ২ কোটির বেশি মহিলা পেতেন লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা যোজনায় কতজনের নাম থাকবে?
    Next Article
    ১৫ বছর ধরে দখল করা অবৈধ নির্মাণ, বুলডোজার দিয়ে ভেঙ্গে দিলো কলকাতা পৌরসভা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment