Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বড় চুক্তি! নেদারল্যান্ডসের সঙ্গে ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এর ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধ এবং হরমুজ প্রণালী ঘিরে জ্বালানি সঙ্কটের আবহে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পথে বড় পদক্ষেপ নিল ভারত ও নেদারল্যান্ডস (India-Netherlands)। শনিবার হেগে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, ভারত-নেদারল্যান্ডস সম্পর্ককে ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এর স্তরে উন্নীত করা হচ্ছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা, প্রযুক্তি ও গ্রিন এনার্জি-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ।

    ভারত-নেদারল্যান্ডস (India-Netherlands সম্পর্কের নয়া সমীকরণ:

    ইউরোপের পাঁচ দেশের সফরে বর্তমানে নেদারল্যান্ডসে রয়েছেন মোদী। শনিবার তিনি প্রথমে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরে ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন। সেখানে বাণিজ্য, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং ডিজিটাল প্রযুক্তি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করার বিষয়েও দুই নেতা বিশেষ গুরুত্ব দেন। আন্তর্জাতিক অস্থিরতার আবহে সরবরাহ ব্যবস্থা এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে বৈঠকে।

    বৈঠকের পরে মোদী বলেন, নেদারল্যান্ডস এখন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরোপীয় অংশীদার। তাঁর কথায়, “গণতান্ত্রিক মূল্যবোধ, বাজার অর্থনীতি এবং দায়িত্বশীল আচরণ আমাদের যৌথ দৃষ্টিভঙ্গির অংশ।” দুই দেশের সহযোগিতাকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতের গতি ও দক্ষতার সঙ্গে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত নৈপুণ্য মিলিয়ে নতুন উচ্চতায় পৌঁছনো সম্ভব। ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনও ভারতের অর্থনৈতিক সম্ভাবনার প্রশংসা করে দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও গভীর করার পক্ষে মত দেন।

    এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বড় চুক্তি। নেদারল্যান্ডসের সংস্থা ASML এবং টাটা ইলেকট্রনিক্সের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার চুক্তি হয়েছে। এর মাধ্যমে গুজরাটের ঢোলেরায় দেশের প্রথম ৩০০ মিমি ফ্রন্ট-এন্ড সেমিকন্ডাক্টর ফ্যাব তৈরিতে সহায়তা করবে ASML। অত্যাধুনিক লিথোগ্রাফি প্রযুক্তি, যন্ত্রপাতি, কর্মী প্রশিক্ষণ এবং গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রেও দুই দেশ যৌথভাবে কাজ করবে বলে জানা গিয়েছে।

    New equation in India-Netherlands relations.

    আরও পড়ুন:‘অন্ততপক্ষে ১০-১২ হাজার টাকা..,’ নয়া পে কমিশন নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের পোয়া বারো!

    বৈঠকের আগে ডাচ শিল্পগোষ্ঠীর কর্তা ও সিইওদের সঙ্গেও আলাদা করে আলোচনা করেন মোদী। তিনি তাঁদের ভারতে (India-Netherlands) বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, উৎপাদন খরচ কমানো এবং ব্যবসা সহজ করার জন্য কর ব্যবস্থা, শ্রম আইন ও প্রশাসনিক ক্ষেত্রে বড় সংস্কার করা হয়েছে। বিশেষ করে পুনর্নবীকরণযোগ্য শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি, সামুদ্রিক পরিকাঠামো এবং স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগের উপর জোর দেন তিনি। আন্তর্জাতিক অস্থিরতার মাঝেও এই সফরকে ভারতের অর্থনৈতিক ও কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী করার বড় পদক্ষেপ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

    Click here to Read More
    Previous Article
    ফের খুলল RG Kar ফাইল, টুইটারে অরিজিতের ইঙ্গিতবহ পোস্টে চাঞ্চল্য
    Next Article
    সাতসকালে রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment