Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সদ্য হারিয়েছেন বাবাকে! শোকের আবহেই টিম ইন্ডিয়ায় যোগ দিচ্ছেন রিঙ্কু, কী জানাল BCCI?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর T20 বিশ্বকাপে আগামী ১ মার্চ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। এদিকে, এই ম্যাচের আগেই রিঙ্কু সিংয়ের (Rinku Singh) বিষয়ে একটি বড় আপডেট সামনে এসেছে। সদ্য বাবাকে হারিয়েছেন রিঙ্কু। এই বড় ধাক্কা সত্ত্বেও, তরুণ ব্যাটার রিঙ্কু সিং ভারতীয় দলে পুনরায় যোগ দিতে প্রস্তুত। ইতিমধ্যেই BCCI সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছে যে, আগামী রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সম্পন্ন হতে চলা ম্যাচের আগে রিঙ্কু সিং টিম ইন্ডিয়ায় যোগ দেবেন।

    রিঙ্কু (Rinku Singh) টিম ইন্ডিয়ায় যোগ দেবেন:

    জানিয়ে রাখি যে, গত ২৭ ফেব্রুয়ারি সকালে, রিঙ্কু সিংয়ের বাবা খানচাঁদ সিং লিভার ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর গ্রেটার নয়ডার একটি হাসপাতালে মারা যান। রিঙ্কুর বাবার শেষকৃত্য আলিগড়ে সম্পন্ন হয়। যেখানে শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। রিঙ্কু সিং তাঁর বাবার মরদেহ নিজের কাঁধে নিয়ে যান। সেই সময়ে শোকের আবহে নিজেকে ধরে রাখতে পারেননি রিঙ্কু। এই মর্মান্তিক মুহূর্তে ক্রিকেট জগতের অনেকেই তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। BCCI-এর সহ-সভাপতি রাজীব শুক্লা ঘটনাটিকে গভীর দুঃখজনক ক্ষতি বলে অভিহিত করেছেন।

    Rinku Singh is rejoining Team India after the death of his father.

    টিম ইন্ডিয়া কলকাতায় পৌঁছেছে: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই T20 বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলকাতায় পৌঁছেছে। প্রসঙ্গত উল্লেখ্য, বাবার স্বাস্থ্যের অবনতির কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার ৮ ম্যাচের পর T20 বিশ্বকাপের দল থেকে বাড়ি ফিরেছিলেন রিঙ্কু। পরে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে চেন্নাইয়ে তিনি আবার দলের সঙ্গে যোগ দেন। তারপরেই মৃত্যু ঘটে তাঁর বাবা খানচাঁদ সিংয়ের। এমতাবস্থায়, বাবার শেষকৃত্যের পর রিঙ্কু ফের টিম ইন্ডিয়ায় যোগ দিতে চলেছেন।

    আরও পড়ুন: ফের বাজিমাত মুকেশ আম্বানির! এই কোম্পানিতে ২,০০০ কোটির বিনিয়োগ, সামনে এল পরিকল্পনা

    ২০২৬- এর T20 বিশ্বকাপে এখনও পর্যন্ত রিঙ্কু সিং বেশিরভাগ শেষের দিকে ওভারে ব্যাট করেছেন এবং ৫ টি ইনিংসে তিনি মোট ২৪ রান করেছেন। যেখানে তিনি ২ বার অপরাজিত ছিলেন এবং তাঁর সেরা স্কোর হল অপরাজিত ১১। এই বছর খেলা ১০ টি T20 ম্যাচে, রিঙ্কু ৮ ইনিংসে ১১৫ রান করেছেন। তাঁর এভারেজ হল ২৮.৭৫ এবং স্ট্রাইক রেট ১৩২.১৮। যেখানে রিঙ্কুর সেরা স্কোর অপরাজিত ৪৪।

    আরও পড়ুন: অনন্য বিশ্বরেকর্ড! T20 বিশ্বকাপে যা আগে ঘটেনি সেটাই করে দেখাল টিম ইন্ডিয়া, জানলে হবে গর্ব

    প্রসঙ্গত উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটি ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচের বিজয়ী দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে গ্রুপ ১ থেকে সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে। এমতাবস্থায়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটি রিঙ্কুর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।

    Click here to Read More
    Previous Article
    SIR চূড়ান্ত তালিকা প্রকাশ, আপনার নাম আছে তো? এভাবে অনলাইনে চেক করুন
    Next Article
    ‘রংবরসে’ গানে নেচে হোলি খেললেন দিলীপ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment