Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘সব জানি, কিন্তু বলব না’, রাজ্যপাল বদলের কারণ নিয়ে ধরনা মঞ্চ থেকে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চ থেকে ফের কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপাল বদল নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তিনি দাবি করেন, সিভি আনন্দ বোসকে কেন সরানো হয়েছে তা তিনি জানেন, তবে সেই কথা এখনই প্রকাশ করবেন না। পাশাপাশি নতুন রাজ্যপালকে নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জোর বিতর্ক।

    রাজ্যপাল বদল নিয়ে মমতার (Mamata Banerjee) বিস্ফোরক মন্তব্য

    ধরনা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “সিভি আনন্দ বোসকে কেন সরানো হয়েছে আমি সব জানি। কিন্তু আমি বলব না।” তাঁর দাবি, এই বিষয়ে ভয় দেখানো এবং হুমকিও দেওয়া হয়েছে। যদিও ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেন, রাজভবনকে অনেকেই বিজেপির পার্টি অফিস বানাতে চান না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজভবন থেকে টাকা বিলির মতো কাজও করানোর চেষ্টা হতে পারে। এই প্রসঙ্গ তুলেই তিনি নতুন রাজ্যপালকে নিয়েও তীব্র আক্রমণ করেন।

    নতুন রাজ্যপালকে নিয়ে কটাক্ষ

    নতুন রাজ্যপালের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, তিনি যা শুনেছেন তাতে তামিলনাড়ুতে থাকার সময় সুপ্রিম কোর্ট থেকেও অনেক মন্তব্য শুনতে হয়েছে ওই ব্যক্তিকে। তাঁর দাবি, ওই রাজ্যপাল বিজেপি ছাড়া অন্য কোনও কাজ করেন না। এই প্রসঙ্গেই হুঁশিয়ারির সুরে মমতা বলেন, “তামিলনাড়ুতে যা করেছেন করেছেন, বাংলা কিন্তু অন্য।”

    ধনখড় পর্বের প্রসঙ্গ টানলেন

    রাজ্যপাল বদল প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মনে করিয়ে দেন আগের রাজ্যপাল জগদীপ ধনখড়ের কথাও। তাঁর বক্তব্য, ধনখড়কে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিয়ে গিয়ে উপরাষ্ট্রপতি করা হয়েছিল। তিনি বলেন, ধনখড়কে উপরে নিয়ে যাওয়ার পর তাঁকে কার্যত নজরবন্দি করে রাখা হয়েছে বলেও তাঁর দাবি।

    এদিন ধরনা মঞ্চ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একেবারে ইতিহাস টেনে আনেন। তাঁর মন্তব্য, দিল্লিতে এখন যারা ক্ষমতায় বসে আছেন, তারা নাকি মহম্মদ বিন তুঘলকের আত্মীয়স্বজনের মতো আচরণ করছেন। একইসঙ্গে তিনি অজিত পাওয়ারের একটি মামলার প্রসঙ্গও টেনে বলেন, সেই মামলায় তিনি তদন্ত হওয়ার পক্ষে মত দিয়েছিলেন।

    বঙ্গভঙ্গের চেষ্টার অভিযোগ

    এদিন ধরনা মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে আরও বড় অভিযোগও করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর দাবি, বাংলাকে ভাগ করার চেষ্টা চলছে। তিনি বলেন, সম্প্রতি একটি টুইটে তিনি দেখেছেন কেউ বলছে বাংলা ও বিহারকে ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল করার পরিকল্পনা রয়েছে। তাঁর অভিযোগ, বিজেপি বাংলাকে ভাগ করার নতুন ষড়যন্ত্র করছে।

    Mamata Banerjee Begins Dharna at Dharmatala Over Voter List Row

    আরও পড়ুনঃ DA মামলায় বড় ধাক্কা! সবাই পাবেন না বকেয়া, সুপ্রিম কোর্টে রাজ্যের রিপোর্টে চাঞ্চল্য

    এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জোর গলায় বলেন “বাংলা ভাগ হতে দেব না।” অতীতে বিহারকে ভাগ করে ঝাড়খণ্ড তৈরি করা হয়েছে। এবার আবার বাংলাকে ভাগ করার চেষ্টা চলছে। তবে তৃণমূল কংগ্রেস যতদিন আছে, ততদিন বাংলাকে কেউ ভাগ করতে পারবে না বলেই দৃঢ় সুরে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বাংলার গায়ে একটাও আঁচড় কাটতে দেওয়া হবে না।

    Click here to Read More
    Previous Article
    "নির্বাচন কমিশন বিজেপির সাথে মিলে এই SIR গেমটা খেলেছে" বিস্ফোরক মন্তব্য মহুয়া মৈত্রের
    Next Article
    ‘মমতা আমার ছোট বোনের মতো, হয়তো রাগ করেছেন’, উত্তরবঙ্গের সভা থেকে কেন এমন বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment