Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রোগী নিয়ে আর দৌড়ঝাঁপ নয়, মোবাইল অ্যাপেই বাড়িতে পৌঁছবে অ্যাম্বুলেন্স

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার সময় অনেকেই অ্যাম্বুলেন্স পেতে সমস্যায় পড়েন। কোথাও সময়মতো গাড়ি মেলে না, আবার কোথাও বেশি টাকা চাওয়ার অভিযোগ ওঠে। এই সমস্যা কমাতে অ্যাম্বুলেন্স বুকিংয়ের জন্য একটি মোবাইল অ্যাপ (Ambulance Booking App) আনার পরিকল্পনার কথা জানানো হয়েছে। দাবি করা হয়েছে, অ্যাপের মাধ্যমে সরাসরি অ্যাম্বুলেন্স বুক করা যাবে এবং নির্ধারিত ভাড়ার বেশি টাকা নেওয়া যাবে না।

    অ্যাম্বুলেন্স অ্যাপ (Ambulance Booking App) নিয়ে বড় ঘোষণা

    শনিবার বালুরঘাট স্টেডিয়ামে বিজেপির রাষ্ট্রবাদী চিকিৎসক সেলের দক্ষিণ দিনাজপুর জেলা কনভেনশন অনুষ্ঠিত হয়। ‘রাইস অফ এ নিউ বেঙ্গল’ নামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক, জনপ্রতিনিধি এবং বিজেপির একাধিক নেতা। সেখানেই বিজেপির রাষ্ট্রবাদী চিকিৎসক সেলের রাজ্য কনভেনর ডাঃ গৌরাঙ্গ চন্দ্র সাহা জানান, ভবিষ্যতে অ্যাম্বুলেন্স পরিষেবা আরও সহজ করতে একটি বিশেষ অ্যাপ আনার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, অনেক এলাকায় এখনও রোগীর পরিবারের লোকজনকে অ্যাম্বুলেন্সের জন্য নানা জায়গায় যোগাযোগ করতে হয়। অনেক ক্ষেত্রে অতিরিক্ত টাকাও দিতে হয়।

    তিনি বলেন, নতুন ব্যবস্থায় ক্যাব বুকিংয়ের মতো মোবাইল অ্যাপ থেকেই অ্যাম্বুলেন্স ডাকা যাবে (Ambulance Booking App)। বুকিং করার পর অ্যাম্বুলেন্স রোগীর বাড়িতে পৌঁছে যাবে। এতে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সহজ হবে। ডাঃ সাহার দাবি, এই ব্যবস্থার ফলে ভাড়া নিয়ে অনিয়মও কমবে। সরকার যে ভাড়া ঠিক করবে, তার বাইরে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। ফলে সাধারণ মানুষ কম হয়রানির মুখে পড়বেন।

    এদিনের অনুষ্ঠানে ডাঃ কল্যাণ আশীষ মুখোপাধ্যায়, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, কুশমন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    Ambulance app

    আরও পড়ুনঃ অন্নপূর্ণার টাকা কবে ঢুকবে? আগস্ট মাসের কিস্তি নিয়ে বড় কথা জানাল সরকার

    ডাঃ গৌরাঙ্গ চন্দ্র সাহা বলেন, একজন রোগীর জন্য সময়মতো অ্যাম্বুলেন্স পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে অনেক মানুষকে অ্যাম্বুলেন্সের জন্য বিভিন্ন ব্যক্তির সাহায্য নিতে হয় এবং বাড়তি টাকা খরচ করতে হয়। সেই সমস্যার সমাধান করতেই এই অ্যাপ আনার পরিকল্পনা করা হয়েছে। তাঁর দাবি, খুব শীঘ্রই এই অ্যাপ (Ambulance Booking App) চালু করার উদ্যোগ নেওয়া হবে।

    Click here to Read More
    Previous Article
    মিলবে তো না-ই, উল্টে ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা! অগাস্টের কিস্তি নিয়ে তোলপাড়
    Next Article
    কোনো ছাড় নেই! বহুতল নির্মাণে স্টপ-ওয়ার্ক বহাল রাখল কলকাতা পুরসভা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment