Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিদ্যাসাগর সেতুতে যান চলাচলে নিষেধাজ্ঞা! কতক্ষণ থাকবে বন্ধ, কোন রাস্তায় যেতে বলছে পুলিশ?

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: মেরামতের কাজের জন্য ফের রবিবার যান চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুবা বিদ্যাসাগর সেতুতে (Vidyasagar Setu Close)। হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগকারী অন্যতম প্রধানতম সেতু হল এটি। দীর্ঘমেয়াদি সংস্করণের কাজের জন্য ২ আগস্ট রবিবার এই সেতু বন্ধ থাকা নিষেধাজ্ঞা দিয়েছে কলকাতা পুলিশ। পাশাপাশি এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে কলকাতার ট্রাফিক পুলিশের তরফ থেকে।

    কতক্ষণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু? (Vidyasagar Setu Close)

    পুলিশের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ আগস্ট ২০২৬ সকাল ছয়টা থেকে দুপুর দুটো পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যাসাগর সেতুস সমস্ত রকমের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে (Vidyasagar Setu Close)। পাশাপাশি সেতুর সুরক্ষা ও স্থায়িত্ব বজায় রাখার জন্য দীর্ঘমেয়াদি সংস্করণ ও রক্ষণাবেক্ষণের কাজ চলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

    Vidyasagar Setu remain how long will closed

    আরও পড়ুন: রেলযাত্রীদের জন্য জরুরি খবর! শনি-রবিতে কোন কোন রুটে চলবে না লোকাল ট্রেন, জেনে নিন

    জানা গিয়েছে এই নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যাসাগর সেতুর স্টে ক্যেবল, হোল্ডিং ডাউন ক্যেবল ও দীর্ঘমেয়াদী সংস্করণ ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই কাজ করা হবে। পাশাপাশি বিভিন্ন বিয়ারিং পরিবর্তন ও মেরামতির মতোন অত্যন্ত জটিল গুরুত্বপূর্ণ প্রযুক্তির কাজ সম্পন্ন করা হবে এই সময়ের মধ্যে।

    এছাড়াও রবিবার সকালে সাধারণ যাত্রী ও দীর্ঘ দূরত্বের যানবাহনের যানজট এড়াতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। হাওড়ামুখী ও কলকাতামুখী গাড়িগুলিকে হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু) এবং নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়ে থাকে।

    পাশাপাশি এই বিষয়ে ট্রাফিক পুলিশের তরফে জানান হয়েছে, এই সময়ে সাধারণ মানুষকে সাময়িক অসুবিধার মুখোমুখি হতে হলেও নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে (Vidyasagar Setu Close)।

    Click here to Read More
    Previous Article
    ‘খুব সত্ত্বর দিয়ে দেওয়ার কথা বললেও..,’ মেলেনি আধাও! বকেয়া DA নিয়ে সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ
    Next Article
    এলপিজি সিলিন্ডার হল আরও সস্তা! কলকাতার নতুন দাম দেখে নিন এক ক্লিকে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment