Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কোনো ছাড় নেই! বহুতল নির্মাণে স্টপ-ওয়ার্ক বহাল রাখল কলকাতা পুরসভা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: গত জুন মাসে তাড়াতলার গুদাম ভেঙের পড়ার ঘটনার পর থেকেই অবৈধ নির্মাণ নিয়ে টনক নড়েছে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation)। অডিট শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে কলকাতার নির্মীয়মান বহুতল আবাসন প্রকল্পগুলির কাজ। তবে স্টপ-ওয়ার্ক নির্দেশ বহাল রাখায় এবার বিরাট সমস্যায় পড়ল রিয়েল এস্টেট সংস্থাগুলি।

    অডিট শেষ হওয়া অবধি বন্ধ বহুতল আবাসনের কাজ

    কলকাতা পৌর কর্পোরেশন অর্থ্যাৎ KMC- এর তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে আপাতত পরীক্ষা-নিরীক্ষার অধীনে থাকা বহুতল প্রকল্পগুলিতে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত অব্যাহত থাকবে। এমনকি বহুতল আবাসন নির্মাণের কাজ চালু করার জন্যও আবেদনকারী ডেভেলপারদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

    এই শুক্রবারেই প্রায় ৫০০টি নির্মীয়মাণ বহুতল প্রকল্পের নিরাপত্তা অডিট শেষ করার প্রাথমিক সময়সীমা ছিল। যদিও KMC প্রশাসক স্মিতা পাণ্ডে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শুধুমাত্র অডিটে ছাড়পত্র পেলে তবেই কাজ শুরু করার অনুমতি দেওয়া হবে।

    আরও পড়ুনঃ বেড়েছে GST কালেকশন, বাংলাকে ৭৮৬৬ কোটি পাঠালো কেন্দ্র

    শুক্রবার KMC প্রশাসক স্মিতা পান্ডে এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘শুধুমাত্র ছাড়পত্র পাওয়া প্রকল্পগুলির কাজ নতুন করে শুরু কররার অনুমতি দেওয়া হবে। এমনকি অডিট সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্মাণাধীন বহুতল প্রকল্পগুলোর কাজ বন্ধ থাকবে। তাই সমস্ত নিয়মকানুন মেনে চলার অঙ্গীকারপত্র জমা দিলে তবেই নতুন প্রকল্পগুলোর নির্মাণকাজ শুরু করার যাবে।

    ইরান যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায়, কেন্দ্র শুক্রবার একটি পরামর্শ জারি করে প্রকল্পগুলোর সময়সীমা চার মাস বাড়িয়েছে। শুক্রবার ইরান যুদ্ধের কারণে যে সরবরাহ ব্যবস্থার সমস্যা তৈরি হয়েছে তা ‘ফোর্স মাজর’ বলে উল্লেখ করেছে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক। এই পরিস্থিতিতে দেশজুড়ে রিয়েল এস্টেট প্রকল্পগুলির জন্য চার মাসের সময়সীমা বৃদ্ধি করার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও,কলকাতার বহুতল আবাসন নির্মাণে আপাতত ‘স্টপ ওয়ার্ক’ বহাল থাকবে বলে জানিয়েছে KMC.

    আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি বা তার পরে প্রকল্পগুলির নিবন্ধন ও সম্পূর্ণ করার সময়সীমা চার মাস বাড়ানো যেতে পারে। যদিও কলকাতার রিয়েল এস্টেট নির্মাতাদের দাবি, চার মাসের ছাড় যথেষ্ট নয়। কারণ তাঁদের আশঙ্কা একের পর এক নিষেধাজ্ঞার জেরে তাদের প্রকল্পগুলি এমনিতেই প্রায় ১০ মাস পিছিয়ে যেতে পারে।

    Click here to Read More
    Previous Article
    রোগী নিয়ে আর দৌড়ঝাঁপ নয়, মোবাইল অ্যাপেই বাড়িতে পৌঁছবে অ্যাম্বুলেন্স

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment