Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রমজানে বিশেষ রেশন প্যাকেজ ঘোষণা! কারা পাবেন, কত দামে কী মিলবে জানাল রাজ্য

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ পবিত্র রমজান মাসকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর রমজান উপলক্ষে ভর্তুকিযুক্ত বিশেষ রেশন (Ration) প্যাকেজের ঘোষণা করেছে। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে অতিরিক্ত আর্থিক চাপ থেকে কিছুটা স্বস্তি দিতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

    করা পাবেন রেশনের (Ration) এই বিশেষ সুবিধা?

    সরকারি সূত্রে জানা গেছে, অন্ত্যোদয় অন্ন যোজনা (এএওয়াই) এবং বিশেষ অগ্রাধিকার গৃহস্থালি (এসপিএইচএইচ) পরিবারগুলিকে এই বিশেষ সুবিধা দেওয়া হবে। এর আগেও রমজান মাসে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এবারও সেই ধারাবাহিকতায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ভর্তুকিযুক্ত দামে সরবরাহ করার। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সপ্তাহ থেকে আগামী ১৯ মার্চ পর্যন্ত সুবিধাভোগীরা এই বিশেষ রেশন (Ration) প্যাকেজ সংগ্রহ করতে পারবেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই নিজ নিজ ন্যায্য মূল্যের রেশন দোকান থেকে পণ্য নিতে হবে।

    কী কী মিলবে এই প্যাকেজে?

    এই প্যাকেজের আওতায় প্রতিটি পরিবার ৩২ টাকায় এক কেজি চিনি, ৩০ টাকায় এক কেজি গমের আটা এবং ৬৫ টাকায় এক কেজি ছোলা কিনতে পারবে। সবকটি পণ্যই ভর্তুকিযুক্ত মূল্যে দেওয়া হবে। খাদ্য ও সরবরাহ দপ্তরের সূত্রে জানানো হয়েছে, রমজান মাসে প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলি অতিরিক্ত চাপ ছাড়াই পবিত্র মাসটি পালন করতে পারেন।

    ration(3)

    আরও পড়ুনঃ SIR বৈঠকে উত্তাপ! “এখানে কেন সুব্রত গুপ্ত?” হাই কোর্টে জবাব চাইল রাজ্য

    রাজ্যজুড়ে সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে রেশন (Ration) ডিলারদের প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে দফতর। কোনও যোগ্য সুবিধাভোগী যাতে বঞ্চিত না হন, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে। স্পষ্ট করে বলা হয়েছে, শুধুমাত্র নির্দিষ্ট রেশন কার্ডধারীরাই এই সুবিধা পাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই নিকটবর্তী রেশন দোকান থেকে পণ্য সংগ্রহ করতে হবে। সামাজিক ও খাদ্য সুরক্ষার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালু থাকবে বলেই জানিয়েছে সরকার।

    Click here to Read More
    Previous Article
    পেট্রলে বাধ্যতামূলক ২০ শতাংশ ইথানল! #E20Petrol #EthanolBlend #PetrolPrice #IndiaNews #banglahunt
    Next Article
    লিভার ক্যান্সারের বিরুদ্ধে থামল লড়াই! না ফেরার দেশে পাড়ি দিলেন রিঙ্কু সিংয়ের বাবা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment