Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেলে কড়া নিয়ম জারি! এই ভুলে ১০০০ টাকা জরিমানা, না দিলে কী হবে?

    12 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: রেলস্টেশন ও ট্রেনের ভেতর নোংরা করা সহ পরিচ্ছন্নতা বিঘ্ন করলে এমন বিভিন্ন কাজের জন্য এবার জরিমানার অঙ্ক বাড়াল ভারতীয় রেল (Indian Railways)। এবার থেকে এই ধরনের নিয়ম ভঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ এক হাজার টাকা জরিমানা দিতে হতে পারে আপনাকে। যেখানে এর আগেই সর্বোচ্চ জরিমানার পরিমাণ ছিল ৫০০ টাকা।

    রেলের নিয়ম অমান্য করলেই ১০০০ টাকা জরিমানা (Indian Railways)

    যাত্রী ও রেল চত্বরে থাকা অন্যদের পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম মানতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদন অনুযায়ী, ২৪ আগস্ট থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রেল মন্ত্রক। ২০১২ সালের ইন্ডিয়ান রেলওয়ে (Indian Railways) এ সংশোধন করা হয়েছে।

    Indian Railways a fine of 1,000 will be imposed for violating railway rules

    আরও পড়ুন: কৃষকদের জন্য সুখবর! সেপ্টেম্বরে আসতে পারে কৃষকবন্ধুর টাকা, চলছে নথি যাচাই

    নতুন নিয়মের নাম দেওয়া হয়েছে Indian Railways (Penalties for Activities Affecting Cleanliness at Railway Premises) Amendment Rules, 2026। সরকারি গেজেটে প্রকাশের সঙ্গে সঙ্গেই সংশোধিত নিয়ম কার্যকর হয়েছে। সংশোধিত চার নম্বর নিয়ম অনুযায়ী আগে পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম ভাঙ্গলে যাত্রীকে ৫০০ টাকা জরিমানা দিতে হতো।

    তবে এবার সেই টাকা বাড়িয়ে করা হয়েছে হাজার টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ জরিমানা টাকা দিতে অস্বীকার করলে তাকে সংশ্লিষ্ট এলাকায় ক্ষমতা সম্পন্ন আদালতের হাজির করানো যেতে পারে। আর সে ক্ষেত্রে আদালতে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

    তাছাড়া প্রতিবেদন অনুযায়ী, রেলস্টেশন, রেল চত্ত্বরের অন্য কোন জায়গা বা ট্রেনের কামড়ায় নির্দিষ্ট জায়গা ছাড়া কোথাও আবর্জনা ফেলে রাখা যাবে না। এছাড়া নির্দিষ্ট ব্যবস্থা না থাকলে রেল চত্বরের একাধিক কাজের ওপর নিষেধাজ্ঞাও রয়েছে। যার মধ্যে রান্না করা, স্নান করা, থুতু ফেলা, পশু পাখিকে খাবার দেওয়া থেকে শুরু করে রেল চত্বরে গাড়ি বা বাসনপত্র ও জামাকাপড় ধোয়া।

    প্রয়োজনীয় ব্যবস্থা না থাকলে রেল চত্বরে কোন জিনিসপত্র মজুদ করাও নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি অনুমতি ছাড়ার ট্রেনের কামরা বার রেলের সম্পত্তিতে পোস্টার লাগানো, লেখা বা ছবি আঁকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম কার্যকর করা ও জরিমানা আদায়ের জন্য নির্দিষ্ট রেল কর্মীদের ক্ষমতাও দেওয়া হয়েছে।

    অন্যদিকে, ২৪ আগস্ট রেলস্টেশন গুলিতে পানীয় জলের ট্যাঙ্ক ও ফিল্টারিং ব্যবস্থা পরিষ্কার ও জীবাণুমুক্ত করার জন্য বিশেষ পরিছন্নতার অভিযান শুরু করেছে ভারতীয় রেল (Indian Railways)। এএনআইকে দাওয়াত সরকারি বিবৃতি অনুযায়ী, যাত্রীদের জন্য নিরাপত্তা ও পরিষ্কার পানীয় জলের সরবরাহ নিষ্ক্রিত করায় এই উদ্যোগের মূল লক্ষ্য (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    বৃষ্টির বাড়তি দাপট! শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার খবর
    Next Article
    দার্জিলিং থেকে মায়াপুর, পর্যটনে বড় বদলের পথে বাংলা! নয়া পরিকল্পনা রাজ্যের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment