Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেল কর্মীদের জন্য সুখবর! বাড়তে পারে বেতন, জানুন রেলের নতুন ঘোষণা

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ দেশের দ্রুতগতির ট্রেন পরিষেবা আরও বাড়াতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। একসঙ্গে ১৫৫টি ট্রেনকে হাই-স্পিড বিভাগের আওতায় আনা হয়েছে। এর ফলে শুধু ট্রেন পরিষেবাতেই বদল আসবে না, লাভবান হতে পারেন লোকো পাইলট, গার্ড ও রানিং স্টাফরাও। কারণ দ্রুতগতির ট্রেন চালানোর জন্য তাঁদের বাড়তি ভাতা ও মাইলেজ রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড।

    ভারতীয় রেলের (Indian Railways) হাই-স্পিড ট্রেন আপডেট

    রেলের (Indian Railways) প্রকাশ করা তালিকায় বহু গুরুত্বপূর্ণ ট্রেনের নাম রয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসের পাশাপাশি রাজধানী, দুরন্ত, তেজস এবং হামসফরের মতো ট্রেনও এই হাই-স্পিড তালিকায় জায়গা পেয়েছে। হাওড়া-নয়া দিল্লি রাজধানী, বারাণসী-নয়া দিল্লি বন্দে ভারত, চেন্নাই-বেঙ্গালুরু ও অমৃতসর-দিল্লির মতো গুরুত্বপূর্ণ রুটও এতে রয়েছে।

    রেলের (Indian Railways) মতে, সাধারণ ট্রেনের তুলনায় দ্রুতগতির ট্রেন চালানো অনেক বেশি কঠিন। ঘণ্টায় ১৩০ থেকে ১৬০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর সময় লোকো পাইলট ও রানিং স্টাফদের উপর চাপও বেশি থাকে। তাই তাঁদের জন্য বাড়তি সুবিধার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    নতুন নিয়ম অনুযায়ী, লোকো পাইলটদের প্রতি ১০০ কিলোমিটারে মাইলেজ রেট ৪৮৫ টাকা থেকে বাড়িয়ে ৬০৬ টাকা করা হয়েছে। গার্ডদের ক্ষেত্রেও এই রেট ৪৩৯ টাকা থেকে বেড়ে ৫৪৯ টাকা হয়েছে। এর ফলে অনেক কর্মীর মাসিক ভাতা ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

    Indian Railways additional trains announced for sealdah division know the time table

    আরও পড়ুনঃ সরকারি চাকরি নিয়ে বড় আপডেট! সব দফতরকে রিপোর্ট জমার নির্দেশ

    রেলের (Indian Railways) তরফে আরও জানানো হয়েছে, কর্মীদের গ্রেড পে এবং ট্রেনের ধরন অনুযায়ী ট্রিপ অ্যালাউন্স ও অন্যান্য সুবিধা ঠিক করা হবে। ভবিষ্যতে নতুন কোনও ট্রেন হাই-স্পিড তালিকায় যোগ হলে বা কোনও ট্রেনের গতি বদলালে সেই তালিকাও আপডেট করা হবে। রেলের দাবি, এই সিদ্ধান্ত দেশের আধুনিক ট্রেন পরিষেবাকে আরও শক্তিশালী করবে।

    Click here to Read More
    Previous Article
    রবিবার কলকাতায় পেট্রোল-ডিজেলের দামে বড় আপডেট, জেনে নিন আজ কত খরচ হচ্ছে প্রতি লিটারে
    Next Article
    DA নিয়ে চর্চার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ খবর, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment