Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রান্নাঘরের খরচে আগুন, ১০০০ টাকার গণ্ডি ছাড়াল গ্যাস সিলিন্ডারের দাম

    5 days ago

    বাংলা হান্ট ডেস্ক: ভু রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রমাগত বেড়ে চলেছে গ্যাসের দাম। এই গ্যাসের দাম (Lpg Cylinder) বৃদ্ধি হওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। কারণ ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে বর্তমানে অবরুদ্ধ হরমুজ প্রণালী। যদিও খুব তাড়াতাড়ি জট কাটতে পারে বলে আসা জাগিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ১০০০ টাকার গণ্ডি ছাড়াল LPG সিলিন্ডারের দাম (Lpg Cylinder)

    চলতি সপ্তাহের শান্তি বৈঠক ও চুক্তি করা নিয়ে ট্রাম্পের বক্তব্যের জেরে অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে। তবে ভারতে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে বেশ কিছুটা। এই দাম বৃদ্ধি হওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। যদিও মধ্যবিত্তের জন্য সুখবর রয়েছে, বৃহস্পতিবার গ্যাস সিলিন্ডারের দাম আপাতত অপরিবর্তিত রয়েছে। নতুন করে ১৪১৯ কেজি সিলিন্ডারের দাম বাড়েনি (Lpg Cylinder)।

    LPG Cylinder price crosses the rs 1,000 Mark

    আরও পড়ুন: লক্ষ্মীবারে ফের বাড়ল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট গোল্ড প্রাইস

    কিন্তু মে মাসের শুরুতেই ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম রেকর্ড ছুঁয়েছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত শুরুর পর থেকেই পরপর কয়েক মাস দেশে রান্নার ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ক্রমাগত বেড়ে চলেছে। যেখানে পহেলা এপ্রিল দেশ জুড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯৫.৫০ টাকা বেড়ে গিয়েছিল।

    পাশাপাশি মার্চ মাসে ১৪ তারিখ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৬০ টাকা। যদিও এপ্রিল মাসে এই সিলিন্ডারের দাম আর বৃদ্ধি পায়নি। তেমনি মে মাসেও এপ্রিল মাসের পর থেকে অপরিবর্তিত রয়েছে গ্যাস সিলিন্ডারের দাম।

    তাছাড়া পাঁচ কেজি ছোট সিলিন্ডারের দামও বেড়েছে কিছুটা। বর্তমানে ৫ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেড়ে হয়েছে ২৬১ টাকা। এছাড়া পাঁচ কেজি ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম ২৬১ টাকা বেড়ে হয়েছে ৮১০ টাকা (Lpg Cylinder)।

     

    Click here to Read More
    Previous Article
    বছরে কোটি টাকা ইনকাম অভিষেকের, বেতন ছাড়াও কোন খাত থেকে আসে টাকা?
    Next Article
    বেলুড় মঠে গিয়ে ষষ্টাঙ্গে পা ছুঁয়ে সন্ন্যাসীদের প্রণাম মুখ্যমন্ত্রী Suvendu Adhikariর | Belur Math

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment