Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্য সরকারের যুবসাথী প্রকল্প নিয়ে নয়া আপডেট, জেনে নিন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে ভোট-অন-অ্যাকাউন্ট বাজেটে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। নাম বাংলার ‘যুবসাথী’ (Yuvasathi Scheme)। রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির তালিকায় জনপ্রিয়তার শীর্ষে এখন এই স্কিম।

    যুবসাথীর জনপ্রিয়তা তুঙ্গে | Yuvasathi Scheme

    শুরু থেকেই সরকারি এই প্রকল্পে আবেদনের জন্য হিড়িক পড়ে যায় রাজ্যের বেকারদের। যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয় ১৫ ফেব্রুয়ারি থেকে। চলে বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সূত্রের খবর, ইতিমধ্যেই এই বেকার ভাতার জন্য অনলাইন ও অফলাইন মিলিয়ে আবেদনকারীর মোট সংখ্যা ৮৪ লক্ষের গণ্ডি পার করে গিয়েছে।

    ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত মোট ৮৪ লক্ষ ৫৭ হাজার ৬৩০ জন আবেদন করেছেন বেকার ভাতার জন্য। এর মধ্যে ব্লকভিত্তিক অফলাইন শিবিরের মাধ্যমে আবেদন জমা দিয়েছেন ৬৫ লক্ষ ৫৭৯ জন। অনলাইন পোর্টালের বাকি প্রায় ১৯ লক্ষ আবেদন জমা পড়েছে।

    জানা যাচ্ছে, আবেদনের নিরিখে তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। বেকার ভাতার জন্য মোট ৯ লক্ষ ৩৪ হাজার ২৮৫ জন প্রার্থী আবেদন জানিয়েছেন এই জেলা থেকে। তারপরই রয়েছে মুর্শিদাবাদ। আবেদনকারীর সংখ্যা ৭ লক্ষ ১৪ হাজার ১৩৩। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। আবেদন করেছেন ৭ লক্ষ ২০ হাজার ৭০ জন।

     Yuvasathi scheme

    আরও পড়ুন: চেনা উপকরণে অচেনা স্বাদ, এঁচোড়ের চম্পারন বানান অল্প কিছু উপকরণ দিয়ে, জানুন রেসিপি

    জানিয়ে রাখি, এই প্রকল্পের আওতায়, যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত। ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবসাথীর আওতায় দেওয়া হবে মাসিক ১৫০০ টাকা। প্রশাসনিক মহলের মতে, এই বিপুল সংখ্যক আবেদন খতিয়ে দেখার প্রক্রিয়া দ্রুত যাতে সম্পন্ন হয় সেই লক্ষ্যে কাজ চলছে। আগামী ১ এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে।

    Click here to Read More
    Previous Article
    ভোটের আগে কড়া নজরদারি, সংবেদনশীল এলাকা চিহ্নিত করতে মাঠে কলকাতা পুলিশ
    Next Article
    The Banglahunt Show: SIR- এ নাম বাদ!কার ক্ষতি কার লাভ? | Bengal Final voter List | Live

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment