Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাহুলের মৃত্যুতে রিজেন্ট পার্কের পর তালসারি থানায় অভিযোগ দায়ের প্রিয়াঙ্কা সহ আর্টিস্ট ফোরামের

    6 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুতে টেলিপাড়া এখন উত্তাল। শোক বুকে চেপে আইনি পথে হাঁটছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। রিজেন্ট পার্কের পর এবার তালসারি থানায় অভিযোগ জানিয়েছেন প্রিয়াঙ্কা সহ আর্টিস্ট ফোরামের প্রতিনিধিরা।

    রাহুলের মৃত্যুতে আইনি পদক্ষেপ প্রিয়াঙ্কার (Rahul Arunoday Banerjee)

    জানা গিয়েছে, রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা। ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে। আর্টিস্ট ফোরামের তরফে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরেই তালসারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা।

    Priyanka filed a case in Rahul Arunoday Banerjee death

    সঙ্গে রয়েছে আর্টিস্ট ফোরাম: প্রিয়াঙ্কার এই আইনি লড়াইয়ে তাঁর সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ আর্টিস্ট ফোরামের অন্য সদস্যরাও। এই ঘটনার জল এবার কতদূর গড়ায় সেটাই দেখার।

    আরও পড়ুন : নাম বাদ যাওয়ার ভয় শুধু নয়, চলছিল মগজধোলাই! মোথাবাড়ি কাণ্ডে বড় ষড়যন্ত্রের আশঙ্কা

    রাহুলের মৃত্যুতে উঠছে প্রশ্ন: রাহুলের (Rahul Arunoday Banerjee) মৃত্যু নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। কে নেবে নিরাপত্তার দায়িত্ব? এই প্রশ্নই তুলছে টলিপাড়া। এই পরিস্থিতিতে আর্টিস্ট ফোরামের সদস্যরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে একটি বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কাও। সম্ভবত সেখানেই আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়।

    আরও পড়ুন : গরম পড়তে না পড়তেই রেকর্ড মূল্যবৃদ্ধি, একধাক্কায় চিকেনের দাম বাড়ল কলকাতায়

    প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাহুল জলে নামার কিছুক্ষণের মধ্যে জলের গভীরতা বেড়ে যায়। হঠাৎ করে ভারসাম্য হারিয়ে ফেলেন রাহুল। নায়িকা শ্বেতা কোনোভাবে ফিরে এলেও তলিয়ে যান অভিনেতা। কিন্তু কখন উদ্ধার করা হয় রাহুলকে? সময় নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।

    Click here to Read More
    Previous Article
    'আঙুল উপরে উঠছে, নাকি নীচে নামছে' ভোটের দিন পোলিং এজেন্টদের নজরদারি রাখতে বলে বিতর্কে Asit Majumdar

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment