Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘পুলিশ হাত দেখিয়ে..,’ মুখ খুলতে শুরু করলেন অভিষেকের প্রতিবেশীরা, কী কী বললেন?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ পরিবর্তনের ঝড় বাংলায়। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে সরকার গড়ার পথে বিজেপি। স্বাভাবিকভাবেই
    রাতারাতি বদলে গিয়েছে গোটা রাজনীতির চিত্র। তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেকের (Abhishek Banerjee) বাড়ির সামনের ছবিতেও আমূল বদল। রাস্তা ফাঁকা। গার্ডরেল সরেছে। পুলিশের কড়া নজরদারিও আর নেই। লালবাজারের সিদ্ধান্তে মহা আনন্দে অবাধ যাতায়াত সাধারণ মানুষের।

    কী অবস্থা অভিষেকের বাড়ির বাইরে? Abhishek Banerjee

    বুধবার সকাল থেকে হরিশ মুখোপাধ্যায় রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তায় নিশ্চিন্তে চলাফেরা করছেন সাধারণ মানুষজন। এতদিন এই বাড়ির সামনে থাকত কড়া প্রহরা। মাছি পর্যন্ত গলার উপায় ছিল না। তবে এবার এই বদলে একপ্রকার খুশি অভিষেকের প্রতিবেশীরাও।

    এদিন টিভি নাইনে দেওয়া সাক্ষাৎকারে অভিষেকের এক প্রতিবেশী বলেন, এলাকার লোককেও যাতায়াতের সময়া নানা রকম সমস্যার সম্মুখীন হতে হত। যাঁদের জন্মভূমি, তাঁরাই অসহায় অবস্থায় ছিলেন। অভিষেকের বাড়ির রাস্তায় নিরাপত্তার জন্য বাস চলাচল বন্ধ বিষয়ে বলেন, “এই রুটে নাকতলা, কুঁটঘাট, পর্ণশ্রীর মতো একাধিক রুটের বাস চলত। সেসব বন্ধ করে দেওয়া হয়।”

    আরেক প্রতিবেশি বলেন, “আমার ৭৯ বছর বয়স। এখানেই জন্ম। অভিষেক গাড়ি নিয়ে বেরোনোর সময় অন্য কেউ বেরতে পারতেন না। পুলিশ হাত দেখিয়ে থামাত। যতই জরুরি কাজ থাক কিংবা অ্যাম্বুল্যান্স, সব কিছু থামিয়ে দেওয়া হত। এতদিন খুব অসুবিধা হয়েছে। বলা যেত না। এখন বলতে পারছি। স্বস্তি।”

    Abhishek Banerjee

    আরও পড়ুন: সময় বেঁধে দিলেন শুভেন্দু, ৯ তারিখের পরেই বিজয় মিছিল, রাজ্যজুড়ে কড়া সতর্কতা

    তিনি আরও বলেন, এতদিন মনে হত যেন নজরে ছিলাম। এখন অবাধে যাতায়াত করতে পারব। এখানে একশোর বেশি পুরুষ-মহিলা পুলিশকর্মী এখানে মোতায়েন থাকতেন। এবার নিশ্চিন্ত।

    Click here to Read More
    Previous Article
    ‘আমি কে’ পাইলট কার দেখে হতবাক শমীক, বিজেপির জয়ে কী বললেন রাজ্য সভাপতি ?
    Next Article
    হরিশ চ্যাটার্জীর ফুটপাত দখল মুক্ত হলো অভিষেক ব্যানার্জীর বাড়ির সামনে থেকে উঠল পুলিশের গার্ড রেল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment