Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পুজোর ছুটিতে ঘুরে আসুন বিশ্বভারতী, দীর্ঘ অপেক্ষার পর পর্যটকদের জন্য খুলল শান্তিনিকেতন গৃহ

    15 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : পর্যটকদের জন্য বড় সুখবর। দীর্ঘদিন পর শেষমেষ পর্যটকদের জন্য উন্মোচিত হয়ে গেল শান্তিনিকেতন গৃহের (Santiniketan Griha) দরজা। এছাড়াও চলতি অগাস্ট মাসেই উদয়ন, উদিচি, শ্যামলী, কোণার্ক, পুনশ্চ তেও পর্যটকদের প্রবেশ চালু করার পরিকল্পনা রয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের।

    পর্যটকদের জন্য খুলল শান্তিনিকেতন গৃহ (Santiniketan Griha)

    বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে প্রত্যেক বছরের চলতি বছরেও আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। ভোরের বৈতালিক, রবীন্দ্রসঙ্গীত, বিশেষ উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ ও উদয়নগৃহে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ বলেন, পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে ঐতিহ্যবাহী শান্তিনিকেতন গৃহ। উদয়ন, উদিচি, শ্যামলী, কোণার্ক, পুনশ্চও শীঘ্রই খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    Santiniketan Griha opened for tourists

    কম্বো টিকিটের পরিকল্পনা: তিনি বলেন, এসব জায়গাগুলি ঘুরে দেখার জন্য পর্যটকদের আলাদা করে কোনও গাইডের দরকার পড়বে না। ভ্রমণার্থীদের সুবিধার্থে অডিও গাইডেন্স ব্যবস্থা এবং লিখিত তথ্যের আয়োজন থাকছে। বিশ্বভারতী সূত্রে পাওয়া খবর অনুযায়ী, হেরিটেজ ওয়াক, মিউজিয়াম, কবিগুরুর বাড়িগুলি পরিদর্শন করার জন্য আপাতত আলাদা টিকিটের (Santiniketan Griha) ব্যবস্থা থাকছে। তবে আগামীতে একটি কম্বো টিকিটের পরিকল্পনা থাকছে, যেখানে তুলনামূলক কম খরচে বিশ্বভারতীর সমস্ত দর্শনীয় জায়গা দেখার সুযোগ পাবেন পর্যটকরা।

    আরও পড়ুন : চা-দুধের এই পরিমাপটা বজায় রাখুন, চা হবে ধাবার মতো

    খুলছে অ্যান্ড্রুজ হাসপাতালও: উল্লেখ্য, করোনার সময় থেকে ‘অ্যান্ড্রুজ’ হাসপাতাল বন্ধ ছিল। সেটাও শীঘ্রই খোলার পরিকল্পনা রয়েছে। বিশ্বভারতীর গোশালাও খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য। সেখানে গরুদের জন্য চিকিৎসা ব্যবস্থাও রয়েছে।

    আরও পড়ুন : হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন, কী হয়েছিল মহাগুরুর?

    গোশালাটি নতুন করে চালু হলে শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি অনেকটাই পূরণ হবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে শ্রীনিকেতনের ডেয়ারি থেকে পাওয়া দুধ শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত হচ্ছে না। গোশালা খুললে সেখান থেকে দুধের ঘাটতি পূরণ হবে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    আগামী মাস থেকে কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
    Next Article
    বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কতটা পিছিয়ে ভারতীয়রা? সবথেকে এগিয়ে কারা? সামনে এল চমকপ্রদ তথ্য

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment