Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রতিরক্ষা-ডিজিটাল-সেমিকন্ডাক্টর সেক্টরে আরও শক্তিশালী হবে ভারত! সাহায্য করবে এই দেশ

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন। যেখানে ভারত (India) এবং ফিনল্যান্ডের মধ্যে সম্পর্ককে একটি নতুন স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং কৌশলগত অংশীদারিত্ব আরও উন্নত করার লক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকের পর এক যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, ভারত এবং ফিনল্যান্ড ডিজিটালাইজেশন এবং সাস্টেনেবিলিটির মতো ক্ষেত্রগুলিতে তাদের সহযোগিতা আরও বৃদ্ধি করবে। তিনি আরও বলেন যে, এই অংশীদারিত্ব বিভিন্ন হাই-টেক সেক্টরেও সহযোগিতাও ত্বরান্বিত করবে।

    ভারত (India) এবং ফিনল্যান্ডের সহযোগিতা বৃদ্ধি পাবে:

    প্রধানমন্ত্রী মোদী বলেন এই দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ক্লিন এনার্জি 6G টেলিকম এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে। এছাড়াও, প্রতিরক্ষা থেকে শুরু করে মহাকাশ, সেমিকন্ডাক্টর এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রেও সহযোগিতা সম্প্রসারণের জন্য চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রীর মতে, ভারত এবং ফিনল্যান্ডের মতো গণতান্ত্রিক দেশগুলির মধ্যে একটি বিশ্বস্ত অংশীদারিত্ব বিশ্বব্যাপী সাপ্লাই চেনকে শক্তিশালী করতে এবং প্রযুক্তিগত ইকোসিস্টেমকে সুরক্ষিত করতে সাহায্য করবে।

    ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে: প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, ইতিমধ্যেই এই দুই দেশের মধ্যে একাধিক ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। ফিনল্যান্ডের টেলিকম কোম্পানি নোকিয়ার প্রযুক্তি ভারতের লক্ষ লক্ষ মানুষকে মোবাইল এবং নেটওয়ার্ক সংযোগের সঙ্গে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও, চেনাব নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতু নির্মাণ এবং আসামের নুমালিগড়ে বাঁশ থেকে বায়োইথানল উৎপাদনকারী বিশ্বের বৃহত্তম শোধনাগার প্রকল্পেও ফিনল্যান্ডের কারিগরি অংশগ্রহণ রয়েছে।

    আরও পড়ুন: গ্রাহকদের বড়সড় ঝটকা দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক! কমানো হল এই লিমিট, এখনই জেনে নিন

    বিশ্বব্যাপী বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা: প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেছেন যে, বিশ্ব বর্তমানে একাধিক অনিশ্চয়তা এবং সংঘাতের মুখোমুখি হয়েছে। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া পর্যন্ত উত্তেজনা বিরাজ করছে। এমতাবস্থায়, ভারত ও ইউরোপের মধ্যে শক্তিশালী সম্পর্ক বিশ্বব্যাপী স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    আরও পড়ুন: ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব! স্থগিত হল ICC-র এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের একাধিক ম্যাচ

    তিনি আরও বলেন যে, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতাকে আরও জোরদার করবে। যার ফলে ভারত ও ফিনল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। উল্লেখ্য যে, বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করও রাষ্ট্রপতি স্টাবের সঙ্গে দেখা করেন। অন্যদিকে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে যান। বিশেষজ্ঞরা অনুমান করছেন যে, এই সফর ভারত-ফিনল্যান্ড সম্পর্কে নতুন দিকনির্দেশ করবে এবং ইউরোপ ও নর্ডিক দেশগুলির (ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেন) সঙ্গে ভারতের সহযোগিতা আরও জোরদার করবে।

    Click here to Read More
    Previous Article
    Mamata Banerjee এখন অনেক নাটক করবেন, আগে Supreme Court গেছেন এখন ধর্নায় বসবেন : Humayun Kabir
    Next Article
    Tapash Roy: পরিবর্তন যাত্রার পরে তৃণমূলকে চরম আক্রমণ তাপস রায়ের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment