Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘পঞ্চম বেতন কমিশনের DA..,’ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে বড় দাবি

    13 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ নজরে ৩০মে। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত বিষয়ে জট খুলতে সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। ডিএ সংক্রান্ত যাবতীয় সমস্যা কাটাতে আগামী ৩০মে শনিবার নবান্নে হবে হাইভোল্টেজ বৈঠক। এই নিয়ে এবার নিজের বক্তব্য রাখলেন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

    ডিএ নিয়ে চৰ্চা তুঙ্গে | Dearness Allowance

    সম্প্রতি এক ভিডিওবার্তায় মলয়বাবু বলেন, “এই সরকার কী করবে তা আমরা জানি না। সাবজেক্টটা যতক্ষণ না আমরা চিঠি মারফত জানতে পারছি তৎক্ষণ আপনাদের কোনো বার্তা দিতে পারছি না। তবে এখানে বক্তব্য উঠে আসবে পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলার রায়। কারণ আপনারা জানেন এর আগেও আমরা বলেছি ৪ মে যখন গণনা হয় বিজেপি সরকার প্রায় জিতেই গেছে সেই সময় সর্বোচ্চ আদালতে সরকারি অ্যাডভোকেট অন রেকর্ড কুণাল মিমানি তিনি রেজিস্টার অফ কোর্টের কাছে ডিএ মামলা তিন সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন জানান।”

    তিনি আরও বলেন, “২৭ বা ২৮ তারিখ তিন সপ্তাহ তারিখ সময়টা শেষ হচ্ছে তিন সপ্তাহ। এখানে যেহেতু মুখ্যমন্ত্রী ৩০ তারিখ ডেকেছেন সেখানে কী বার্তা তিনি আমাদের কাছে দেন তা শুনে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব। ”

    আরও পড়ুন: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য বড় সুযোগ, গ্রুপ-ডি পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যের

    সূত্রের খবর, শনিবারের এই বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে আলোচনা হতে পারে। আলোচনা হতে পারে পূর্ববর্তী সরকারের আমলের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও। সাম্প্রতিক অতীতে কোনো মুখ্যমন্ত্রীর এভাবে সরাসরি সমস্ত কর্মচারী সংগঠনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার নজির কার্যত নেই।

    dearness allowance(183)

    চার সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তালিকায় সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অফ গভর্মেন্ট এমপ্লয়িজ়, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ। উল্লেখ্য, বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মেটানো হবে সমস্ত বকেয়া। তাই এই মুহূর্তে রাজ্যের সমস্ত কর্মচারী ও পেনশনভোগীরা তাকিয়ে রয়েছেন ৩০শে মে-র এই বৈঠকের দিকে।

    Click here to Read More
    Previous Article
    Dilip Ghosh: 'তৃণমূল সরকারও নড়ল, মেসিও নড়ে গেল', লেকটাউনে লিও-র মূর্তি দুলে উঠতেই খোঁচা দিলীপের
    Next Article
    অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য বড় সুযোগ, গ্রুপ-ডি পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment