Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পেনশনভোগীদের জন্য সুখবর, DR সংক্রান্ত নির্দেশিকা জারি করল সরকার

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি ফের একবার মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) জন্য ২ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। গত ২০ এপ্রিল সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়। এবার কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের (Pensioners) জন্য এল সুখবর।

    পেনশনভোগীদের ডিআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি | Pensioners

    মহার্ঘ্য ত্রাণ বা Dearness Relief (DR)-এর হার বাড়িয়েছে কেন্দ্র সরকার। গত ২৪ এপ্রিল কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রকের পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ এই সংক্রান্ত অফিস মেমোরান্ডাম প্রকাশ করেছে। এতদিন পেনশনভোগীরা ৫৮ শতাংশ হারে ডিআর পাচ্ছিলেন। এবার তা ২% বেড়ে হচ্ছে ৬০%। যা কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৬ থেকে।

    ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি ডিআর সপ্তম পে কমিশনের আওতায় বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন লক্ষ লক্ষ পেনশনার। এখন থেকে মূল পেনশন বা ফ্যামিলি পেনশনের ওপর ৬০ শতাংশ হারে ডিআর মিলবে। অতিরিক্ত পেনশনের অংশটিও এর সাথেই যুক্ত থাকবে।

    সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, মহার্ঘ ত্রাণ গণনার ক্ষেত্রে যদি কোনো ভগ্নাংশ আসে, তবে তা নিকটতম উচ্চতর টাকায় রাউন্ড অফ করতে হবে। বকেয়া টাকা বা বর্ধিত হারে ডিআর কার্যকর করার জন্য ব্যাংকগুলো আলাদা করে কোনো নির্দেশনার অপেক্ষায় যাতে না থাকে তা স্পষ্ট করা হয়েছে।

     Pensioners

    আরও পড়ুন: উত্তরবঙ্গের কাছেই এমন এক গ্রাম, যেখানে মেঘ ছুঁয়ে যায় ঘর! এবারের সামার ভ্যাকেশনের ডেস্টিনেশন হোক এখানে

    মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। যদিও ঘোষণা কয়েকমাস পরে হয়। নয়া ভাতা প্রথম ১ জানুয়ারি ও ১ জুলাই থেকে কার্যকর হয়ে থাকে।

    Click here to Read More
    Previous Article
    ভোটের দায়িত্বে থেকেও ভোটাধিকার থেকে বঞ্চিত! দ্রুত পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের
    Next Article
    পাকিস্তানে নিকেশ হাফিজ সইদের ঘনিষ্ঠ! অজ্ঞাত বন্দুকধারীর হামলায় খতম লস্কর কমান্ডার আফ্রিদি

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment