Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পেনশনারদের ৫০% বকেয়া DA দেবে সরকার! কারা, কবে পাবেন? বিজ্ঞপ্তি জারি নবান্নর

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য বাজেটে সরকারি কর্মীদের ২০% হারে ডিএ (Dearness Allowance) বাড়ানোর ঘোষণা হয়েছে। তার রেশ পুরোপুরি কাটার আগেই এবার পেনশনারদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত সুখবর দিল রাজ্য সরকার। মঙ্গলবার অর্থ দফতরের পেনশন শাখার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

    পেনশনারদের বকেয়া ডিএ-র ৫০% দেবে রাজ্য সরকার | (Dearness Allowance)

    বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা পুরসভা এলাকার রাষ্ট্রায়ত্ত এবং অন্যান্য ব্যাঙ্ক থেকে পেনশন পাওয়া পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের বকেয়া ডিএ-র ৫০% দেওয়া হবে। ব্যাঙ্কগুলির কাছে অতীতে পেনশন প্রদানের সমগ্র তথ্য না থাকার কারণে কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের ২০০৮-২০১৯ সালের রোপা মেয়াদের বকেয়া ডিএ এতদিন আটকে ছিল। তবে এবার সেই জট কাটাতে অন্তর্বর্তী ব্যবস্থা করা হয়েছে।

    আরও পড়ুনঃ রেস্তোরাঁয় খাবার খেয়ে মেটাননি বিল! প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির নয়া ‘কীর্তি’ ফাঁস

    রাজ্য সরকারের সিদ্ধান্ত, ব্যাঙ্কের তরফ থেকে পুরো তথ্য যাচাই হয়ে আসার আগেই আনুমানিক বকেয়া মহার্ঘ ভাতার ৫০% টাকা এখনই সংশ্লিষ্ট পেনশনভোগীদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে। অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের দেওয়া তথ্য ও এআইসিপিআইয়ের ভিত্তিতে আনুমানিক বকেয়ার হিসাব হবে।

    জানা গিয়েছে, কলকাতা পুরসভা এলাকার রাষ্ট্রায়ত্ত এবং অন্যান্য ব্যাঙ্ক থেকে পেনশন পাওয়া পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের বকেয়া ডিএ দেওয়ার এই প্রক্রিয়া গতিশীল, স্বচ্ছ ও নির্ভুল করতে চায় রাজ্য সরকার। সেই কারণে ইতিমধ্যেই ‘ডাব্লুবিআইএফএমএসের’ এর অধীন একটি ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল চালু করা হয়েছে।

    dearness allowance(208)

    অর্থ দফতরের পেনশন শাখার তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাকি বকেয়া ডিএ মেটানোর কাজও শীঘ্রই শুরু হবে। সেই কারণে ব্যাঙ্কগুলিকে ২০০৮-২০১৯ সালের মধ্যবর্তী সময়কার পেনশনের সকল পুরনো নথিপত্র অবিলম্বে যাচাই করে জমা করতে বলা হয়েছে। পরবর্তীতে ভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানাবে সরকার।

    রাজ্য সরকারের এই ঘোষণার পর কলকাতা পুর এলাকার বহু রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। বকেয়া ডিএ-র ৫০% পেলে তাঁদের অনেকখানি সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    'এ কেমন জেরা?' বারুইপুর কাণ্ডে থানার ভিতরের ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য | Baruipur
    Next Article
    কেন সঞ্জু স্যামসনকে ভারতীয় দল থেকে ছেঁটে ফেললেন গম্ভীর? BCCI-এর অন্দরমহলের খবর এলো প্রকাশ্যে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment