Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অষ্টম বেতন কমিশনে ২৯ লক্ষ টাকা বেশি পাবেন সরকারি কর্মীরা! কীভাবে, দেখে নিন হিসেব

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের বেতন নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর হলে বেতন কতটা বাড়তে পারে, তা নিয়ে ইতিমধ্যেই হিসাব শুরু হয়েছে। এর মধ্যেই বছরে ৭ শতাংশ ইনক্রিমেন্টের দাবি উঠেছে। এই দাবি মানা হলে ১০ বছরে প্রায় ২৯ লক্ষ টাকা পর্যন্ত বাড়তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে একটি হিসাব সামনে এসেছে।

    অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) কত বাড়তে পারে বেতন?

    বর্তমানে সরকারি কর্মী ও পেনশনভোগীরা বছরে ৩ শতাংশ ইনক্রিমেন্ট পান। কর্মী সংগঠনগুলির দাবি, মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে এই হার বাড়িয়ে ৭ শতাংশ করা হোক। অল ইন্ডিয়া নিউ পেনশন স্কিম এমপ্লয়িজ ফেডারেশন বা AINPSEF-ও এই দাবি জানিয়েছে।

    ধরা যাক, লেভেল-৮ কর্মীর বেসিক বেতন এখন ৪৭,৬০০ টাকা। অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) ২.১৫ ফিটমেন্ট ফ্যাক্টর হলে তা বেড়ে প্রায় ১,০২,৩৪০ টাকা হতে পারে। এর সঙ্গে ডিএ, এইচআরএ-সহ অন্যান্য ভাতা যোগ হবে। তবে চূড়ান্ত বেতন কত হবে, তা কমিশনের সুপারিশ এবং সরকারের সিদ্ধান্তের পরই জানা যাবে।

    ৭ শতাংশ ইনক্রিমেন্ট হলে প্রথম বছরে বার্ষিক বেতন হতে পারে ১২,২৮,০৮০ টাকা। দ্বিতীয় বছরে ১৩,১৪,০৪৬ টাকা, তৃতীয় বছরে ১৪,০৬,০২৯ টাকা, চতুর্থ বছরে ১৫,০৪,৪৫১ টাকা এবং পঞ্চম বছরে প্রায় ১৬,০৯,৭৬২ টাকা। একই হারে ইনক্রিমেন্ট চললে ১০ বছর পর বার্ষিক বেতন প্রায় ১.৬৯ কোটি টাকা হতে পারে। হিসাব অনুযায়ী, বর্তমান ব্যবস্থার তুলনায় ১০ বছরে প্রায় ২৯ লক্ষ টাকা বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    8th Pay Commission fitment factor increment salary hike latest update

    আরও পড়ুনঃ দোকানে বকেয়া! টাকার অভাবে বন্ধ দুর্গাপুরের মা ক্যান্টিন

    অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে জয়পুরে বৈঠক ইতিমধ্যেই হয়েছে। আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর চেন্নাইয়ে পরবর্তী বৈঠক হওয়ার কথা। তবে ৭ শতাংশ ইনক্রিমেন্ট এবং ২.১৫ ফিটমেন্ট ফ্যাক্টর এখনও চূড়ান্ত নয়। সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের পরেই আসল হিসাব জানা যাবে।

    Click here to Read More
    Previous Article
    দোকানে বকেয়া! টাকার অভাবে বন্ধ দুর্গাপুরের মা ক্যান্টিন
    Next Article
    দেবের ‘দাদাগিরি’-তে বাজিমাত নওসাদের! কত টাকা জিতে নিলেন ভাঙরের বিধায়ক ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment