Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণার টাকা নিয়ে সুখবর! আগস্টের কিস্তি কবে পাবেন উপভোক্তারা? জানাল সরকার

    10 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : আগস্ট মাসের অন্নপূর্ণা প্রকল্প (Annapurna Yojana) নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার। যাঁরা প্রকৃত অর্থে এই প্রকল্পের সুবিধাভোগী, তাঁদের আর সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। চলতি মাসেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। তবে অনলাইনে জমা পড়া আবেদনপত্রে একাধিক অসঙ্গতি ধরা পড়ায়, প্রতিটি আবেদন খুঁটিয়ে যাচাইয়ের কাজ শুরু হয়েছে বিডিও স্তরে।

    কবে মিলবে আগস্ট মাসের অন্নপূর্ণার (Annapurna Yojana) ভাতা

    সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ আগস্টের পর থেকেই ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তবে যাচাইয়ে কোনও আবেদনকারীর দেওয়া তথ্য ভুল বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে, তাঁকে এই প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়া হবে না।

    বুধবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় স্পষ্ট ভাষায় জানান, প্রকল্পের সুবিধা শুধুমাত্র প্রকৃত প্রাপকদের কাছেই পৌঁছানো হবে। তিনি প্রশ্ন তোলেন, “যাঁদের পরিবারের আর্থিক সচ্ছলতা রয়েছে, যেমন উচ্চ মাধ্যমিক শিক্ষকের পরিবার বা আয়করদাতাদের পরিবার, তাঁদের কেন এই প্রকল্পের আওতায় আনা হবে?” একই সঙ্গে প্রকৃত উপভোক্তাদের যেন কোনওভাবে বঞ্চিত হতে না হয়, সেই বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দেন তিনি।

    দপ্তর সূত্রে খবর, অনলাইনে আবেদন করার সময় বহু ক্ষেত্রে ভুল বা ভুয়ো তথ্য জমা পড়েছে। কোথাও ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, আবার অনেক যোগ্য আবেদনকারীর ক্ষেত্রেও সাইবার ক্যাফের মাধ্যমে আবেদন করানোর সময় তথ্যগত ত্রুটি থেকে গিয়েছে। এছাড়াও কয়েকটি ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ বা ব্যাঙ্ক লিংকের সমস্যাও সামনে এসেছে।

    Government about Annapurna Yojana's august installment

    আরও পড়ুন : এখনই সারপ্লাস ট্রান্সফার নয়! প্রাইমারি শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

    উল্লেখ্য, এই সমস্ত অভিযোগ ও অসঙ্গতি খতিয়ে দেখতে প্রতিটি ব্লকে বিডিও অফিসকে বিস্তারিত সমীক্ষা ও তদন্তের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই চূড়ান্ত তালিকা অনুযায়ী অর্থ বিতরণ করা হবে, যাতে সরকারি অনুদান শুধুমাত্র প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের কাছেই পৌঁছায়।

    Click here to Read More
    Previous Article
    বাজারে কবে আসছে ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট আসছে!
    Next Article
    এখনই সারপ্লাস ট্রান্সফার নয়! প্রাইমারি শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment