Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শুভেন্দুর গড়ে BJP-র প্রার্থী চন্দ্রনাথের মা? নন্দীগ্রাম নিয়ে বড় জল্পনা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক : উপনির্বাচনের দিন ঘোষণার পর নন্দীগ্রাম কেন্দ্র (Nandigram) নিয়ে চলছে জল্পনা।ওই কেন্দ্রের বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়ে দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, নন্দীগ্রামের বিজেপির প্রার্থী হতে পারেন প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রথ।

    নন্দীগ্রামের (Nandigram) বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা ?

    চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক। ছেলের মৃত্যুর পর চর্চায় উঠে আসছে চন্দ্রনাথের মায়ের নাম। বহুদিন ধরেই হাসি রথ রাজনীতির সাথে যুক্ত। পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতেও দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। এই রাজনৈতিক পরিচিতির কারণেই তাঁকে পদ্ম শিবিরের সম্ভাব্য মুখ হিসেবে মনে করা হচ্ছে বলে জল্পনা। তবে বিজেপির তরফে এখনও কোনও নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

    শেষ পর্যন্ত নন্দীগ্রামে কাকে প্রার্থী করা হবে, সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে দলীয় কর্মী-সমর্থকেরা। জল্পনার মাঝেই সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের নাম প্রসঙ্গে হাসি রথ জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের পরিবারের অভিভাবক । উনি যদি আমাকে কোনও গুরুদায়িত্ব দেন, তাহলে আমি মাথা পেতে নেব। আমি ১৯৯৮ সাল থেকেই রাজনীতি করি। দুইবার পঞায়েতের সদস্য। তিনবার পঞ্চায়েত সমিতির সদস্য। এবারে যদি আমাকে গুরুদায়িত্ব দেওয়া হয়, যথাসাধ্য চেষ্টা করব দায়িত্ব পালন করার।”

    প্রার্থী নির্বাচন নিয়ে অবশ্য কোনও নির্দিষ্ট ইঙ্গিত দেননি কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। তিনি বলেন, “এই বিষয়ে কিছু জানি না। উপনির্বাচনের প্রার্থীও উচ্চ স্তরেই ঠিক হয়। প্রার্থীর নাম যে কোনও মুহূর্তে ঘোষণা করা হবে, তাঁকে নিয়ে আমরা নির্বাচন করব। আমাদের প্রার্থীই জিতবেন, সেটা নিয়ে কোনও ভাবার কোনও অবকাশ নেই। রেকর্ড মার্জিন হবে। ফলতাকে ছাড়িয়ে যাওয়ার টার্গেট নিয়েছি।”

    Chandranath Rath's mother likely to be BJP candidate in nandigram by election

    আরও পড়ুন : উপনির্বাচনের জেরে উচ্চ মাধ্যমিকের সূচিতে বদল, কোন পরীক্ষা কবে? জানাল সংসদ

    নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে, এমন জল্পনা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম থেকে ফের নির্বাচনী লড়াইয়ে নামার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সৌমেন্দু। তার কথায়, “নন্দীগ্রামে লড়লে হারের হ্যাটট্রিক হবে। নন্দীগ্রাম, ছাব্বিশে হয়েছে ভবানীপুর, আরেকবার নন্দীগ্রামে আসুন, এক লক্ষ ১০ হাজারের টার্গেট পেরিয়ে যেতে আমাদের সুবিধা হবে।”
    এদিকে নন্দীগ্রামের পাশাপাশি ৬ অক্টোবর রেজিনগরেও ভোট হবে। ভোটের আগে প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত দেখার নন্দীগ্রাম কেন্দ্র থেকে কাকে প্রার্থী করেন শাসক ও বিরোধী দল।

    Click here to Read More
    Previous Article
    'বাংলার মানুষ ওর প্রভুকে জেলে দেখতে চাই' সুমিত গ্রেফতার হতেই চরম আক্রমণ Sajal-এর | Sumit Roy Arrest
    Next Article
    Sumit Roy গ্রেফতার হতেই ফুঁসে উঠলেন Sovondeb! 'বিনা কারণে কর্মীদের গ্রেফতার করা হচ্ছে'

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment