Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনার ফর্মে ভুল? বাড়িতে বসেই এবার এইভাবে করুন সংশোধন

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ সাধারণ মানুষের জন্য চালু হল অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) ফর্মের ভুল সংশোধন পোর্টাল। অর্থাৎ এই পোর্টালে করা যাবে আবেদনে থাকা ভুল সংশোধন। অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সময় অনেকের ফর্মে ভুল তথ্য চলে যেতে পারে। সেই ভুল তথ্য দেওয়ার কারণে অনেক আবেদনকারীর আবেদন বাতিল হয়ে গিয়েছে। আবেদনকারীদের এই সমস্যা দূর করতেই নতুন পোর্টালে ফর্ম সংশোধনের ব্যবস্থা করা হয়েছে। কীভাবে সেই পোর্টালের মাধ্যমে ভুল তথ্য ঠিক করবেন, রইল পুরো পদ্ধতি।

    Annapurna Yojana : ‘Claim by Applicant’ অপশনেই হবে কাজ

    ফর্মে ভুল থাকলে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) পোর্টালে গিয়ে ‘Claim by Applicant’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার আবেদনের তথ্য স্ক্রিনে দেখা যাবে। পরিবারের যে সদস্যের তথ্যে ভুল রয়েছে, তাঁর নামের পাশে টিক দিয়ে সংশোধনের আবেদন করা যাবে।

    তথ্য ভুল থাকলে ‘Applicant details incorrect’ অপশন বেছে নিতে হবে। আর কাউকে ভুল করে অযোগ্য দেখানো হয়ে থাকলে ‘Wrongly marked ineligible’ অপশন ব্যবহার করা যাবে। এরপর সংশোধনের পক্ষে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

    কী কী নথি লাগবে?

    সংশোধনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, PAN কার্ড অথবা রেশন কার্ডের মতো নথি আপলোড করা যাবে। নথির সাইজ ৫০ KB থেকে ২০০ KB-এর মধ্যে হতে হবে। PDF, JPG এবং PNG ফরম্যাটে নথি দেওয়া যাবে। সব তথ্য এবং নথি ঠিকভাবে দেওয়ার পর ‘Submit Claim’-এ ক্লিক করলেই আবেদন জমা হয়ে যাবে। পরে ‘Track Claim’ অথবা ‘Check Objection Status’ অপশন থেকে আবেদনের বর্তমান অবস্থা জানা যাবে।

    এছাড়াও কোনও অযোগ্য ব্যক্তি ভুল তথ্য দিয়ে অন্নপূর্ণা যোজনার সুবিধা নিচ্ছেন বলে মনে হলে ‘Objection Against Someone’ অপশনে অভিযোগ করা যাবে। আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে, বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে না হলে, কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরি করে নিয়মিত বেতন বা পেনশন পেলে, শিক্ষক বা অশিক্ষক কর্মী হলে অথবা আয়করদাতা হলে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে।

    Big updates for Annapurna Yojana applicants after July 10th

    আরও পড়ুনঃ অলিম্পিক জিতলে ১কোটি! অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের জন্য বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারীর

    অভিযোগ করার সময় ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং Temporary Application Number দিতে হবে। একইসঙ্গে অভিযোগের পক্ষে প্রয়োজনীয় প্রমাণও জমা দিতে হবে (Annapurna Yojana)।

    Click here to Read More
    Previous Article
    বনগাঁ শাখায় রেল পরিষেবায় বড়সড় বিঘ্ন! ট্রেন চলাচল বন্ধ, নাকাল হাজার হাজার যাত্রী
    Next Article
    KMC-র বিল্ডিং অনুমোদনে বড় জট! ৬ মাসে হয়নি একটিও বৈঠক, আটকে ৩০০-র বেশি প্রকল্প

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment