Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    OBC নিয়ে জট কাটতেই বড় সিদ্ধান্ত SSC-র, ২০ আগস্ট থেকে খুলছে Edit Option

    40 minutes ago

    বাংলা হান্ট ডেস্কঃ SSC-র একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা চলছিল। OBC সংরক্ষণের নিয়ম নিয়ে সমস্যার কারণে কাউন্সেলিং ও নথি যাচাইয়ের কাজ মাঝপথে থমকে যায়। এবার সেই জট কাটিয়ে নিয়োগ প্রক্রিয়াকে ফের এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। তারই প্রথম ধাপ হিসেবে চাকরিপ্রার্থীদের আবেদনের কিছু তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে।

    SSC : ২০ অগস্ট থেকে খুলছে Edit Option

    আগামী ২০ অগস্ট থেকে একাদশ-দ্বাদশের চাকরিপ্রার্থীদের জন্য Edit Option চালু করবে স্কুল সার্ভিস কমিশন (SSC)। ২০ থেকে ২৫ অগস্ট পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে। এই সময়ের মধ্যে প্রার্থীরা তাঁদের OBC-র সাব-ক্যাটেগরি অথবা অসংরক্ষিত ক্যাটেগরি সংক্রান্ত তথ্য সংশোধন করতে পারবেন।

    যাঁদের কাউন্সেলিং ইতিমধ্যেই চলছে বা হয়ে গিয়েছে, তাঁরাও এই Edit Option ব্যবহার করতে পারবেন। এর জন্য প্রথমে SSC-র ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এরপর ড্রপ-ডাউন মেনু থেকে Edit Option বেছে নিতে হবে।

    সেখানে প্রার্থীকে নিজের সাব-ক্যাটেগরি উল্লেখ করতে হবে। ক্যাটেগরি নির্বাচন করার পর প্রযোজ্য সার্টিফিকেট নম্বর এবং সার্টিফিকেট ইস্যু করা কর্তৃপক্ষের নাম দেওয়ার জন্য আলাদা টেক্সট বক্স থাকবে। তথ্য দেওয়ার পর তা যাচাই করবে SSC।

    তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ তাঁর OBC সাব-ক্যাটেগরি বা ক্যাটেগরির তথ্য না দিলে তাঁকে অসংরক্ষিত বা জেনারেল ক্যাটেগরির প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। পরে এই বিষয়ে কোনও আবেদন বা অভিযোগ গ্রহণ করা হবে না। Edit Option-এর সময়সীমাও আর বাড়ানো হবে না।

    প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল অগস্ট মাসের মধ্যেই নিয়োগের কাজ শেষ করতে হবে। সেই অনুযায়ী কাউন্সেলিং ও যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু OBC সংরক্ষণ নিয়ে জটিলতার কারণে মাঝপথে তা থেমে যায়। পুরনো OBC সংরক্ষণের নিয়ম বাতিল করে রাজ্য সরকারের তৈরি নতুন নিয়ম কার্যকর করতেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল।

    SSC moves Supreme Court again over 26,000 jobs.

    আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার ফর্মে ভুল? বাড়িতে বসেই এবার এইভাবে করুন সংশোধন

    এবার ৭ শতাংশ OBC সংরক্ষণ কার্যকর রেখেই নিয়োগ প্রক্রিয়া (SSC) এগোনোর ইঙ্গিত মিলেছে। Edit Option চালু হওয়ার পর নিয়োগের পরবর্তী ধাপ শুরু হবে।

    Click here to Read More
    Previous Article
    নিম্নচাপ কাটলেও এখনই কমছে না বৃষ্টির দাপট! আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
    Next Article
    পুজোয় ট্রেনের টিকিটের আকাল! সরাসরি NJP নয়, এই পথে গেলে মিলতে পারে কনফার্ম সিট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment