Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনা এখনও পাননি? কতদিন পর টাকা ঢুকতে পারে, বিরাট আপডেট

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) দু’টি কিস্তি দিয়েছে রাজ্য সরকার। তবে এখনও এমন অনেক আবেদনকারী আছেন যারা এই প্রকল্পের (Government Scheme) টাকা পাননি। সম্প্রতি সরকার নির্দেশ দিয়েছে, আগামী ১০ জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন সেরে ফেলতে হবে। এই আবহে যারা এখনও টাকা পাননি, তাঁদের জন্য সামনে এল নয়া আপডেট।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া আপডেট | (Annapurna Yojana)

    গত ৪ জুলাই রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে ঠিক হয়, ১০ জুলাইয়ের মধ্যে সব ভেরিফিকেশন সেরে ফেলতে হবে। এই সময়কালের মধ্যে যাদের আবেদন ‘রিজেক্টেড’ দেখিয়েছে তাঁদের ক্ষেত্রে যেমন যাচাই করা হবে, তেমনই অফলাইনের সকল আবেদনও ডিজিটাইজ করতে হবে। সরকারের বেঁধে দেওয়া ডেডলাইন আগামীকাল শেষ হতে চলেছে।

    আরও পড়ুনঃ রাজ্যে প্রথম! বারুইপুর এনকাউন্টারে মৃত প্রভাসের ময়নাতদন্তের আগে কেন এক্স-রে হল জানেন?

    এই আবহে সূত্রের খবর, আগামীকালের মধ্যে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর আগামী ১৫ তারিখের মধ্যে সব তথ্য আপলোড করা হবে। ২০ তারিখ নাগাদ ফের অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হতে পারে।

    ইতিমধ্যেই রাজ্যের নানা জেলা থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হওয়ার খবর সামনে আসতে শুরু করেছে। পঞ্চায়েত ও পুরসভা স্তরে আলাদা আলাদা ভাগে পুরো প্রক্রিয়াটি হচ্ছে। অনেকক্ষেত্রে আধিকারিকরা পঞ্চায়েত অফিস অথবা কোনও স্কুলে ডাকছেন। সেখানে নির্দিষ্ট কিছু নথিপত্র আনতে বলা হচ্ছে এবং যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন তাঁর তথ্য খুঁটিয়ে দেখা হচ্ছে। অনেক ক্ষেত্রে আবার বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ চলছে।

    Annapurna Yojana application form correction like this

    সূত্রের খবর, রাজ্যের বহু পুরসভা ও পঞ্চায়েতে ধীরে ধীরে ভেরিফিকেশনের তালিকা যাচ্ছে। ফলে সেখানে এখনও কাজ শুরু হয়নি। তবে বেশিরভাগ জায়গাতেই তা চলে এসেছে বলে খবর।

    গত ১ জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। তবে এখনও এমন অনেক আবেদনকারী আছেন যারা ৩ হাজার টাকা করে পাননি। কারও কারও স্টেটাস ‘রিজেক্টেড’ও দেখাচ্ছিল। তবে সেগুলি ফের ‘আন্ডার এনকোয়ারি’ করে দেওয়া হয়েছে। বর্তমানে জোরকদমে চলছে ভেরিফিকেশনের কাজ।

    Click here to Read More
    Previous Article
    বদলাবে সরকারি হাসপাতালের চেহারা! রাজ্যের স্বাস্থ্যকে ‘সুস্থ’ করতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
    Next Article
    অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তিতে কালীঘাট তৃণমূল! টাকা ব্যবহার নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment