Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে ফর্ম ফিলআপ নাকি লক্ষ্মীর ভাণ্ডার পেলেই পাবেন? যা বলছে সরকার

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় আসার পর থেকেই প্রতিশ্রুতি পূরণে বিজেপি। পয়লা জুন থেকে কার্যকর হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্প, নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এই প্রকল্পের আওতায় ৩০০০ টাকা করে পাবেন রাজ্যের মহিলারা।

    অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) শুরু হচ্ছে জুন থেকে

    প্রশ্ন উঠছে, লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তাঁদের অন্নপূর্ণার ভাণ্ডার পাওয়ার জন্য কী নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে? এই বিষয়ে বিজেপির জয়ী প্রার্থী সঞ্জয় সিং বলেন, “এটা উনি (মুখ্যমন্ত্রী) কিছু ক্লিয়ার করেননি। কিন্তু, এটার জন্য যারা পাচ্ছেন পাবেন, তার ভেরিফিকেশন হবে। কারণ, বহু ভুয়ো লোক পাচ্ছেন। যাদের পাওয়া উচিত তাঁরা কিন্তু পাচ্ছেন না।”

    অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেওয়ার আগে, ১ জুন…মুখ্যমন্ত্রী বলেছেন, ১ জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।”

    অগ্নিমিত্রা পাল আরও বলেন, “টাকা দেওয়ার আগে আমরা একটা অ্যানালিসিস করতে চাই, যাদের যাদের নাম কাটা গেছে তাঁরা যদি কেউ পান তাহলে তো তাঁদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন, তাঁর পাওয়ার কথা নয়। যিনি আমাদের দেশের নাগরিক নন, তাঁর পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসিটা হবে, যাদের যাদের নাম কাটা গেছে তাঁদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। তাঁদের নাম বাদ যাবে।”

    বিজেপি তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় এলে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার বদলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় পাবেন ৩০০০ টাকা করে। এবার বিজেপি সরকার গড়তেই প্রতিশ্রুতি পূরণের পথে এগোচ্ছে। রাজ্য সরকার তরফে সিদ্ধান্ত, ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করা হবে।

    Annapurnar Bhandar

    আরও পড়ুন: সরকার বদলেই কাটল জট, কবে থেকে শুরু চিংড়িঘাটা মেট্রোর কাজ? জানিয়ে দিলেন অগ্নিমিত্রা

    ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে শুরু করবে ৩ হাজার টাকা। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও স্পষ্ট করে দেন, “কোনও মৃত ব্যক্তি প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি কোনও ‘অভারতীয়’কেও সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়া হবে না।”

    Click here to Read More
    Previous Article
    বিধানসভায় প্রথম দিনেই মুখ্যমন্ত্রী শুভেন্দুর কক্ষে তৃণমূলের বিধায়কদের ভিড়, সৌজন্য না নতুন সমীকরণ?
    Next Article
    সরকার বদলেই কাটল জট, কবে থেকে শুরু চিংড়িঘাটা মেট্রোর কাজ? জানিয়ে দিলেন অগ্নিমিত্রা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment