Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অগ্নিমিত্রার ধমক খাওয়া বৃদ্ধার পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বললেন বড় কথা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: ফুটপাতে দুধ গরম বিতর্কে এবার বড় পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার ওই শিশুকে কোলে নিয়ে সল্টলেকে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে যাওয়া মহিলাকে আশ্বাস দিলেন ফুটপাতে আর থাকতে হবে না। তারা ব্যবস্থা করে দেবেন। পাশাপাশি নিশ্চিন্তে সেখানে থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পুরসভাকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, তাদের দ্রুত থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য।

    অগ্নিমিত্রার ধমক নিয়ে চর্চা, পাশে দাঁড়ালেন শুভেন্দু (Suvendu Adhikari)

    ঐ বৃদ্ধার বাসস্থান আশ্বস্ত করার পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারপর তিনি সাংবাদিকদের জানান, “‘‘সীতাদেবী বাচ্চাকে নিয়ে আমার কাছে এখানে এসেছিলেন। আমি তাঁকে বলেছি, আর ফুটপাথে থাকার দরকার নেই, আমরা ব্যবস্থা করে দেব। পুরসভাকে বলেছি। ওরা ব্যবস্থা করবে।উনি মুখ্যমন্ত্রীর উপর ভরসা করেন, রাজ্য সরকারের উপর ভরসা করেন বলে জানিয়েছেন আমাদের।”

    Suvendu Adhikari stands by her Agnimitra’s reprimand sparks discussion

    আরও পড়ুন: মাটন রান্নায় ঘণ্টার আর পর ঘণ্টা নষ্ট নয়! মাত্র ৩০ মিনিটেই বানিয়ে ফেলুন এই ভুনা মাংস

    এপ্রসঙ্গে তিনি আরও জানান বিগত দুই সরকারের সমালোচনা করেন। তাঁর কথায়, ‘‘উনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। আমি জানিয়েছি, ফুটপাত থাকার জায়গা নয়। মুখ্যমন্ত্রী, বিজেপি সরকার সকলের জন্য কাজ করে। বামপন্থী, যাঁরা কবিতা-ছড়া লিখছে তাঁদের বলব, খোঁজ নেননি কেন? ৫০ বছর তো ছিল। সীতাদেবী এখানে এসে বলেছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি।”

    প্রসঙ্গত ইতিমধ্যে, এই বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল। সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করি শনিবার সেই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি। সেই ভিডিওতে তিনি জানান, ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার কথা। সেই বিতর্কের মুহূর্ত নিয়ে নিজের মতামত জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি ঘটনাকে যেভাবে তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান তিনি। তাছাড়া প্রেক্ষাপট না জেনে কোন বিষয়কে বড় করে দেখানোর সম্পূর্ণ বিরোধিতা করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

    একই সঙ্গে এই ইস্যুতে ইতিমধ্যে সোমবার ফেসবুক লাইভে এসে একরাশ খুব উগরে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফেসবুক লাইভে বলেন “একটা ছোট্ট দুধের শিশুর খাবার তৈরি করছিল, দরিদ্রকে ঘৃণা করবেন না দয়া করে। যে মা রাস্তার উপর বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছে, সে অসহায়। দুধটা ফেলে দিতে খারাপ লাগল না? মনে রাখবেন মায়ের অভিশাপ, বড় অভিশাপ।আমি এই পরিবারটার দায়িত্ব নিতে তৈরি। ওঁরা রাজি থাকলে, আমি কোনও কর্মীর বাড়িতে ওঁদের থাকার ব্যবস্থা করে দেব। বাচ্চার পড়াশোনার দায়িত্বও নেব।”আর এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় কে একহাত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    Click here to Read More
    Previous Article
    যাদবপুরের ঘটনার নিন্দায় সরব পদ্মশ্রী ডঃ নারায়ণ চক্রবর্তী
    Next Article
    জোড়া নিম্নচাপে তুমুল বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে! ২৪ ঘণ্টা সতর্কতা জারি জেলায় জেলায়: আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment