Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    DA চর্চার মাঝেই বোনাস নিয়ে সুখবর! সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক সুখবর পাচ্ছেন সরকারি কর্মীরা (Government Employees)। ইতিমধ্যেই ২০ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছে। এবার বোনাস (Bonus) নিয়ে বড় সুখবর দিল নবান্ন। পুজোর আগেই সরকারি কর্মীদের ৭৪০০ টাকা বোনাস দেওয়া হবে। অ্যাকাউন্টে কবে ঢুকবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে।

    পুজোর আগেই সরকারি কর্মীদের জোড়া লক্ষ্মীলাভ | (Government Employees)

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, আগামী ১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এবার বোনাস নিয়ে বড় ঘোষণা করা হল। যদিও সবাই এই টাকা পাবেন না। মাসিক আয়ের সীমা অনুসারে এই বোনাস ঘোষণা করা হয়েছে।

    আরও পড়ুনঃ অভিষেকের করা মামলায় ২০ জন NCPI সাংসদকে নোটিশ! বিরাট নির্দেশও দিল সুপ্রিম কোর্ট

    এখন প্রশ্ন হল, কারা এই ৭৪০০ টাকা বোনাস পাবেন? রাজ্যের নির্দেশ অনুসারে, যে সকল সরকারি কর্মী প্রোডাকটিভিটি লিঙ্কড বোনাস স্কিমের আওতায় পড়েন না ও ২০২৬ সালের ৩১ মার্চ অবধি তাঁদের সংশোধিত বেতন অনুসারে ৪৬ হাজার টাকার বেশি পেতেন না, তাঁরা বোনাস পাওয়ার যোগ্য। পাশাপাশি নিরবিচ্ছিন্নভাবে ছয় মাস চাকরি করলেও এই বোনাস মিলতে পারে।

    বোনাসের পাশাপাশি উৎসবকালীন অগ্রিমেরও ঘোষণা করেছে রাজ্য সরকার। নবান্নের ঘোষণা অনুযায়ী, যে সকল সরকারি কর্মী ২০২৬ সালের ৩১ মার্চ অবধি ৪৬ হাজার টাকার বেশি তবে ৫৪ হাজার টাকা মধ্যে মাইনে পেতেন, তাঁদের উৎসবকালীন অগ্রিম দেওয়া হবে। এই কর্মীরা ২২ হাজার টাকা অবধি সুদমুক্ত উৎসবকালীন অগ্রিম পাবেন। এই অগ্রিমের টাকা ঋণের মতো করে দেওয়া হবে। ১০টি মাসিক কিস্তিতে সেটি ফেরত নেবে রাজ্য।

    Government employees

    রাজ্যের তরফে জানানো হয়েছে, পুজোর আগেই সরকারি কর্মীরা এই বোনাস পেতে পারেন। নবান্নের ঘোষণা অনুসারে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে এই বোনাস দেওয়ার কথা। অর্থাৎ বর্ধিত হারে ডিএ ও বোনাস প্রায় কাছাকাছি সময়েই পেতে পারেন তাঁরা।

    পুজো এলে এমনিতেই রাজ্য জুড়ে সব মানুষ আনন্দে মেতে ওঠেন। এবার বোনাসের ঘোষণা করে সরকারি কর্মীদের সেই আনন্দ আরও কয়েকগুণ বাড়িয়ে দিল রাজ্য সরকার।

    Click here to Read More
    Previous Article
    জোড়া নিম্নচাপে তুমুল বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে! ২৪ ঘণ্টা সতর্কতা জারি জেলায় জেলায়: আবহাওয়ার খবর
    Next Article
    ২৬ হাজার চাকরি নিয়ে সুপ্রিম কোর্টে বড় আপডেট, যোগ্যদের জন্য এল স্বস্তির খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment