Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অগাস্টের ২৯ তারিখ হয়ে গেল, এখনও অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে কী করতে হবে জানুন

    8 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ প্রথম দু’মাসের পর অগাস্ট মাসের টাকা নিয়েও বাড়ছে উদ্বেগ। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)-র অগস্ট মাসের ৩ হাজার টাকা ১ কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকলেও এখনও অনেকেই পাননি বলে অভিযোগ। অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও মিলছে না ভাতা। অগস্টের ২৯ তারিখ হয়ে গেলেও এখনও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও কোনো টাকাই ক্রেডিট হয়নি। এই পরিস্থিতিতে অ্যাকাউন্টে টাকা ঢোকার অপেক্ষায় লক্ষ লক্ষ উপভোক্তা।

    অন্নপূর্ণা যোজনা না ঢোকায় চিন্তায় লক্ষ লক্ষ মহিলা | Annapurna Yojana

    পরিচিত অনেকেই টাকা পেয়ে গেলেও নিজে ভাতার টাকা না পাওয়ায় উদ্বিগ্ন অনেকেই। তবে ঠিক কেন টাকা ঢুকছে না তা আগে জেনে নেওয়া জরুরি। আগেই প্যানিক না করে সঠিক কারণটা জানতে হবে। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের আদলে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ‘অন্নপূর্ণা যোজনা’ বা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এসেছে বিজেপি সরকার। যা ইতিমধ্যেই চর্চা, জনপ্রিয়তার শীর্ষে।

    এই প্রকল্পের মাধ্যমে ‘যোগ্য’ উপভোক্তাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। তবে একাধিক শর্তও চাপানো হয়েছে। আপনার অ্যাকাউন্টে এখনও টাকা না ঢুকলে প্রথমে আবেদনের স্ট্যাটাস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি, শুধুমাত্র ফর্ম পূরণ করলেই হবে না। একাধিক কারণে বাতিল বা দেরি হতে পারে অন্নপূর্ণার টাকা পেতে।

    ভোটার কার্ড বা আধার কার্ডের কোনো তথ্যগত সমস্যা থাকলে টাকা পেতে সমস্যা হতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT সক্রিয় না থাকলে আবার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও সঠিক DBT-সক্রিয় অ্যাকাউন্ট নির্বাচন না হলেও সমস্যা হতে পারে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে Direct Benefit Transfer বা DBT সক্রিয় না থাকলে সরকারি অনুদানের টাকা জমা নাও পড়তে পারে। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি DBT-এর জন্য সক্রিয় রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে আগে।

    এছাড়া সুবিধাভোগীর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে টাকা অন্য কোনও প্রাথমিক আধার-সংযুক্ত অ্যাকাউন্টে চলে যেতে পারে। তাই সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লেনদেনের বিবরণও দেখে নিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে, আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আবেদনপত্রের নামের মধ্যে কোনো অমিল থাকলেও টাকা আটকে যাওয়ার সম্ভাবনা।

    ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে, ভুল বা অসম্পূর্ণ নথি জমা দেওয়া থাকলে টাকা পেতে সমস্যা হবে। এছাড়া অনেকের ক্ষেত্রেই এখনও আবেদনপত্রের যাচাই সম্পূর্ণ না হওয়ায় টাকা আটকে রয়েছে। তাই ‘FOR FURTHER VERIFICATION’ দেখাচ্ছে। এখানে জানিয়ে রাখি, সরকার ধাপে ধাপে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠাচ্ছে তাই এখনও টাকা না পেলে আগেই আতঙ্কিত হবেন না।

    তবে অনেকেই আছেন যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকার জন্য আবেদন করেছেন, অথচ এখনও পাননি? তারা এরপর কী করবেন? কীভাবে চেক করবেন নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস? এর জন্য সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে আপনার নাম রয়েছে কি না, তা পরীক্ষা করে নিতে হবে।

    আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডারে নথিভুক্ত আছে কি না তা https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারবেন বাড়িতে বসেই। স্ট্যাটাস চেক করতে প্রথমে নিজের রাজ্য বেছে নিয়ে স্ক্রল করে Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করতে হবে। এরপর https://socialsecurity.wb.gov.in/login পেজটি আসলে Track Application Status-এ ক্লিক করে নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা দেখে নিতে পারবেন।

    annapurna yojana(72)

    আরও পড়ুন: ‘সকলেই DR পাবেন..,’ মাসের শেষেই KMC এলাকার পেনশনারদের বকেয়া নিয়ে সুখবর

    Track Application Status-এ ক্লিক করলে Search Using অপশন এ Select-এ নিজেদের ফোন নম্বর বা আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের একটি অপশন নির্বাচন করতে হবে। এরপর Enter Value-তে নম্বরটি দিয়ে ক্যাপচা সঠিকভাবে দিয়ে Search করে নিতে হবে। সেখানেই নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখে নিতে পারবেন। অনলাইন স্ট্যাটাস পরীক্ষা করুন।

    সেখানে ‘Bank Account Invalid’ বা এ ধরনের কোনও সমস্যা দেখালে ব্যাঙ্ক পাসবুক ও আধার কার্ডের প্রয়োজনীয় নথি নিয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক, BDO অফিস অথবা পুরসভা কার্যালয়ে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া পোর্টালে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকলে সংশ্লিষ্ট Grievance Redressal এর মাধ্যমে অনলাইনে অভিযোগও জানাতে পারেন।

    Click here to Read More
    Previous Article
    Riju Dutta: 'আমরা কারও ভাইপো নয়, ঘষে ঘষে রাজনীতি করেছি': ঋজু দত্ত | TMCP
    Next Article
    নতুন বাড়িতে উঠেছেন? আধার-প্যানে ঠিকানা বদলাবেন কীভাবে, জানুন…

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment