Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অধিনায়কত্ব হারাবেন সূর্যকুমার! টিম ইন্ডিয়ায় এন্ট্রি বৈভব সূর্যবংশীর? হতে চলেছে বড় পরিবর্তন

    5 days ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ক্রিকেট অনুরাগীরা মেতে রয়েছেন IPL-এর উত্তেজনায়। এই মেগা টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হতে চলেছে আগামী ৩১ মে। যেখানে মুখোমুখি হবে বেঙ্গালুরু এবং গুজরাট। এদিকে, এই আবহেই টিম ইন্ডিয়া (India National Cricket Team) সম্পর্কিত কিছু বড় আপডেট সামনে এসেছে। মূলত, চলতি বছর সেপ্টেম্বরে এশিয়ান গেমসে ক্রিকেট খেলা হবে। কিন্তু, সেখানে সূর্যকুমার যাদব ভারতের T20 অধিনায়ক থাকবেন না বলে জানা গিয়েছে। এশিয়ান গেমসের জন্য BCCI-এর সম্ভাব্য ক্রিকেটারদের তালিকায় সূর্যকুমার যাদবের নাম নেই। তবে, ওই তালিকায় বৈভব সূর্যবংশীর নাম অবশ্যই আছে।

    এশিয়ান গেমসে কেমন হবে টিম ইন্ডিয়া (India National Cricket Team)?

    মূলত অমর উজালা-র একটি রিপোর্ট অনুসারে, বৈভব IPL ২০২৬-এ ১৬ ম্যাচে ৭৭৬ রান করে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। গত শুক্রবার টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে তাঁর দল রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের কাছে হেরে যায়। এদিকে, বৈভবের ধারাবাহিক দুরন্ত পারফরম্যান্সের কারণে তাঁকে শীঘ্রই ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবি উঠছে। এদিকে, বৈভব ছাড়াও সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় শ্রেয়স আইয়ার থেকে শুরু করে ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালের নামও রয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়ান গেমসের জন্য ভারতীয় বোর্ড শীঘ্রই ভারতীয় দল ঘোষণা করতে পারে।

    Big changes are coming to the India national cricket team.

    ৩০ জন ক্রিকেটারের মধ্য থেকে দল নির্বাচন করা হবে: জানিয়ে রাখি যে, BCCI এই গেমসের জন্য ৩০ জন খেলোয়াড়ের একটি তালিকা জমা দিয়েছে। যেখান থেকে ১৫ জনকে নির্বাচিত করা হবে। এই তালিকাটি আয়োজকদের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য যে, ২০২৩ সালের এশিয়ান গেমসে রুতুরাজ গায়কোয়াড় ভারতীয় দলের অধিনায়কত্ব করে স্বর্ণপদক এনে দিয়েছিলেন। সেই দলের ৯ জন সদস্যও এই তালিকায় রয়েছেন। যেখানে গায়কোয়াড়ের নামও রয়েছে।

    কে হবেন কোচ: এদিকে, এই ম্যাচগুলির জন্য শুধু অধিনায়কত্বেই পরিবর্তন আসবে না। বরং, কোচিং স্টাফেও পরিবর্তন আসবে। টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর এশিয়ান গেমসে যাচ্ছেন না। তাঁর পরিবর্তে BCCI-এর সেন্টার অফ এক্সিলেন্সে কর্মরত ভিভিএস লক্ষ্মণ দলের হেড কোচের দায়িত্ব নেবেন। এই তালিকায় গম্ভীরের নাম নেই। তাঁর বদলি হিসেবে লক্ষ্মণের নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য যে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসে ক্রিকেট সম্পন্ন হবে।

    আরও পড়ুন: সহজেই ভাঙলেন রাসেল-সেহবাগের রেকর্ড! IPL-এ সবথেকে দ্রুত ১,০০০ রান করলেন বৈভব সূর্যবংশী

    জানিয়ে রাখি যে, এশিয়ান গেমসের আগেও দলে অন্তর্ভুক্ত হতে পারেন বৈভব। IPL-এ তাঁর পারফরম্যান্সের কথা মাথায় রেখে, এশিয়ান গেমসের আগেই তাঁকে দলে নেওয়া হতে পারে। ভারত আগামী ২৬ জুন থেকে একটি T20 সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফর করবে। ওই দলেও বৈভবের থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সিরিজের পর ভারত ইংল্যান্ড এবং জিম্বাবোয়ের বিরুদ্ধেও সিরিজ খেলবে।

    আরও পড়ুন: LPG সঙ্কটের আবহেই অ্যাকশন কেন্দ্রের! তেল কোম্পানিগুলিকে বড় নির্দেশ দিল সরকার

    এশিয়ান গেমসের জন্য নির্বাচিত সম্ভাব্য খেলোয়াড়: ইশান কিষাণ, বৈভব সূর্যবংশী, বিপ্রজ নিগম, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, যশ ঠাকুর, বরুণ চক্রবর্তী, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, অভিষেক শর্মা, অনুকুল রায়, হার্দিক পাণ্ডিয়া, অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, আয়ুশ বাদোনি, ধ্রুব জুরেল, হর্ষ দুবে, হর্ষিত রানা, জশপ্রীত বুমরাহ, খলিল আহমেদ, কুলদীপ যাদব, নীতীশ রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণ, রবি বিষ্ণোই, রিঙ্কু সিং, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, শাহবাজ আহমেদ, শিবম দুবে ও তিলক ভার্মা।

    Click here to Read More
    Previous Article
    এক সপ্তাহে বাড়ল ৩০ টাকা! ডিম-মুরগির দামে নাভিশ্বাস মধ্যবিত্তের
    Next Article
    Abhishek Banerjee Live: CID-র কাছে নোটিস নিয়ে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক ব্যানার্জী

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment