Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অবশেষে জল্পনার অবসান হতে চলেছে! রাজ্য জয়েন্ট নিয়ে কী জানালেন বোর্ডের নতুন চেয়ারম্যান জানুন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: অবশেষে সব জল্পনার অবসান ঘটল। কারণ গত শিক্ষাবর্ষে নির্ধারিত সময়ের প্রায় দুমাস কেটে যাওয়ার পর জয়েন্ট এন্ট্রান্স এর ফল প্রকাশ হয়েছিল। যার ফলে বহু পরীক্ষার্থী এই পরীক্ষা নিয়ে উদ্বেগে ছিল। তবে অনেক ছাত্র-ছাত্রী সিদ্ধান্ত বদলে অন্য বিষয় ও পড়াশোনা শুরু করতে বাধ্য হয়েছিলেন। তবে এবছর বিধানসভা ভোটের আগে রাজ্য জয়েন এন্ট্রান্স বোর্ডের (WBJEE) নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হল। যার ফলে অনেকটা অনিশ্চয়তার মেঘ কাটল। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের অধ্যাপক গৌতম পাল।

    পরীক্ষার্থীদের জন্য বড় খবর! রাজ্য জয়েন্ট কবে জানালেন নতুন চেয়ারম্যান (WBJEE)

    জানা যায় রাজ্য জয়েন এন্ট্রান্স পরীক্ষা হবে চলতি বছর মে মাসের শুরুতে (WBJEE)। অতএব ভোট মিটলে হবে এই পরীক্ষা। এমনটাই জানালেন রাজ্য জয়েন এন্ট্রান্স বোর্ডের নতুন চেয়ারম্যান গৌতম পাল। প্রসঙ্গত গত দেড় মাস ধরে কার্যতো অভিভাবকহীন অবস্থায় ছিল এই জয়েন এন্ট্রান্স বোর্ড।

    WBJEE rhe big news for the candidates is when the state joint announced the new chairman

    আরও পড়ুন: যাত্রীদের জন্য সুখবর! উত্তর-পূর্ব সীমান্ত রেলের ১৯ ট্রেনে অতিরিক্ত স্টপেজ ঘোষণ রেলের

    যদিও প্রাক্তন চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ দেওয়ার পর থেকে এই পদটি শূন্য ছিল। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দোরগোড়ায় চলে এলে জয়েন্ট এন্ট্রান্স এর দিনক্ষণ কোনভাবেই নির্দিষ্ট করা যায়নি। তবে সোমবার দায়িত্ব গ্রহণের পর নতুন চেয়ারম্যান গৌতম পাল স্পষ্ট করে বলেন যে, সময়ের ঘাটতি দ্রুত মেকআপ করাই এখন তার প্রধান উদ্দেশ্য।

    তিনি জানান, “তিনি বর্তমানে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদের দায়িত্ব সামলাচ্ছেন। পাশাপাশি তিনি বলেন, চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। তাছাড়া বর্তমানে কাঁধে জোড়া দায়িত্ব রয়েছে। যেকোনো পরিস্থিতিতে কাজ করা আমার পছন্দের। আমরা পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে ঠিকই। তবে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ চেষ্টা করব শেষ করার”।

    প্রসঙ্গত জয়েন্ট এন্ট্রান্স মিইন হয়েছে। বেশিরভাগ বোর্ডের পরীক্ষাও ইতিমধ্যে শেষ। ফলে পরীক্ষার্থীদের মনে বড় প্রশ্ন রয়েছে চলতি বছরে কবে জয়েন এন্ট্রান্স এর পরীক্ষা হবে। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন চেয়ারম্যান জানিয়েছেন, এপ্রিল মাসে বিধানসভা ভোট মিটে যাওয়ার পরেই জয়েন্ট এন্ট্রান্স এর পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত ঘোষণা করা হবে। এবং এই সময় পরীক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি অন্যান্য আনুষাঙ্গিক সুবিধার কথা মাথায় রেখে দিনক্ষণ স্থির করা হবে বলে তিনি জানিয়েছেন (WBJEE)।

    Click here to Read More
    Previous Article
    ‘আমি না ধরলে ১ কোটি ২০ লক্ষ নাম বাদ যেত’, SIR নিয়ে জৈনদের মঞ্চ থেকে বিস্ফোরক মমতা!
    Next Article
    প্রেমের সম্পর্কের ইতি মানেই প্ররোচনা নয়! আত্মহত্যা মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল হাই কোর্ট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment