Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নতুন সেতু নির্মাণে জোর, উত্তর-পূর্ব রেলপথে ট্রেনের গতিবেগ বাড়ানোর বড় পরিকল্পনা

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের কথা মাথায় রেখে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (Indian Railways) একটি নতুন মেজর ব্রিজ নং ৭ সফলভাবে চালু করে পরিকাঠামো তো উন্নয়ন ও উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করতে চলেছে। এছাড়াও লামডিং ডিভিশনের অধীনস্থ চাপর মুখ-শেনচোয়া সেকশনে একটি স্থায়ী ট্র্যাক ডাইভারশন সহ একটি ব্রিজ নির্মাণ করতে চলেছে।

    উত্তর-পূর্ব রেলপথে নতুন সেতু, বাড়বে ট্রেনের গতি (Indian Railways)

    এই নতুন ব্রিজ গঠনের ফলে একদিকে যেমন যাত্রীদের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে। অপরদিকে ১৯৯৪ সালে মিটার গেজ থেকে ব্রড গেজে রূপান্তরের সময় কিছু পরিচালনগত সীমাবদ্ধতা ছিল। সেখানে ঘণ্টায় ৪০ কিলোমিটারের পারমানেন্ট স্পীড রেসট্রিক্টশন আরোপিত ছিল (Indian Railways)।

    Indian Railways new bridge on north eastern railway train speeds to increase

    আরও পড়ুন: ১১–১৭ মে খড়গপুর শাখায় ট্রেন বাতিলের ধাক্কা! যাত্রীদের জন্য জরুরি আপডেট…

    এছাড়াও আধুনিকীকরণ ও উন্নত সুরক্ষা কারিগরি প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রেখে, এই ডিভিশন এই সেকশনে ট্রেনের চলাচলকে আরও সুগম ও সুরক্ষিত করার লক্ষ্যে, একটি স্থায়ী বিকল্প পথ নির্মাণের পাশাপাশি পুনর্নির্মাণ কাজ হাতে নিয়েছে। পাশাপাশি নতুন ব্রিজ এবং ডাইভারশন করা রেলপথটিকে, প্রায় ছয় ঘণ্টার একটি ট্রাফিক ব্লকের আওতায় সুসমন্বিত ‘কাট-অ্যান্ড-কানেকশন’ অভিযানের মাধ্যমে উভয় প্রান্তে বিদ্যমান সচল লাইনের সাথে সফলভাবে সংযুক্ত করা হয়েছে।

    একইসঙ্গে পরিচালনগত চ্যালেঞ্জ সত্ত্বেও কাজটি অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন হয় এবং সেই দিনই ট্রেন চলাচলের জন্য সংশ্লিষ্ট সেকশনটি চালু করা হয়; যা ইঞ্জিনিয়ারিং ও পরিচালন টিমের উচ্চমানের পরিকল্পনা সমন্বয় এবং বাস্তবায়নের সক্ষমতারই পরিচায়ক।

    আর এই উন্নত পরিকাঠামো চালু হওয়ার ফলে ঘণ্টায় ৪০ কিলোমিটারের পূর্ববর্তী গতিবেগ সীমাবদ্ধতা প্রত্যাহার করা হয়েছে। যার ফলে এই সেকশনে পরিচালন দক্ষতা বৃদ্ধির সাথে সুরক্ষা মজবুত ও ট্রেন চলাচল আরও সুগম হয়েছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    পশ্চিমবাংলায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বিস্ফোরক অভিযোগ Abhishek Banerjeeর
    Next Article
    হাওড়ায় BJP কর্মী খুন, নানুরে TMC! রক্তাক্ত বাংলায় কড়া নির্দেশ কমিশনের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment