Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নতুন অর্থবর্ষের প্রথম দিনেই বড় ধাক্কা! এই সংস্থায় কাজ হারালেন ভারতের ১২,০০০ কর্মী

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: নতুন অর্থবর্ষের শুরুতেই বড় ধাক্কা তথ্যপ্রযুক্তি কর্মীদের। হঠাৎ একটি ইমেলেই এক মুহুর্তে চাকরি হারালেন প্রায় ৩০ হাজার কর্মী। বহুজাতিক সংস্থা ওরাকেলের এই গণছাঁটাই (Mass Layoffs) ঘিরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি, তবু সমাজমাধ্যমে কর্মীদের পোস্টে বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে যায়।

    নতুন অর্থবর্ষের শুরুতেই গণছাঁটাই (Mass Layoffs) বহুজাতিক সংস্থা ওরাকেলে:

    সূত্রের খবর, গত কয়েক সপ্তাহ ধরেই সংস্থার অন্দরমহলে ছাঁটাই নিয়ে জল্পনা চলছিল। অবশেষে এদিন ভোর ৫টা থেকে ৬টা নাগাদ বহু কর্মীর ইনবক্সে পৌঁছে যায় সেই ইমেল, যেখানে জানিয়ে দেওয়া হয় তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। এই ছাঁটাইয়ের সবচেয়ে বড় প্রভাব পড়েছে ভারতে। মোট চাকরি হারানো কর্মীদের প্রায় ১২ হাজারই ভারতীয়, যা মোট সংখ্যার একটি বড় অংশ।

    আরও পড়ুন: মাসের শুরুতেই লাফিয়ে বাড়ল জেট ফুয়েলের দাম! ভাড়া বাড়বে উড়ানের টিকিটের?

    কর্মীদের একাংশের দাবি, এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর পরিকাঠামোর দিকে সংস্থার ঝোঁক। জানা যাচ্ছে, ডেটা সেন্টার ও এআই প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে গিয়ে খরচ কমানোর লক্ষ্যেই একাধিক পদে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতেও নাকি এই পুনর্গঠনের ইঙ্গিত আগে থেকেই দেওয়া হয়েছিল, যদিও অনেক কর্মীই তা নিয়ে ধোঁয়াশায় ছিলেন বলে অভিযোগ।

    শুধু তাই নয় ছাঁটাই প্রক্রিয়ার ধরন নিয়েও ক্ষোভ দেখা দিয়েছে কর্মীদের মধ্যে। বহু কর্মী জানিয়েছেন, মানবসম্পদ বিভাগ বা ম্যানেজমেন্টের তরফে আগে থেকে কোনও সতর্কবার্তা বা আলোচনা করা হয়নি। বরং সরাসরি ‘ওরাকল লিডারশিপ’-এর পক্ষ থেকে ইমেল পাঠিয়ে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। হঠাৎ এই পরিস্থিতিতে পড়ে অনেকেই মানসিক ও আর্থিক অনিশ্চয়তায় ভুগছেন বলে জানিয়েছেন।

    Mass Layoffs at this Multinational Corporation in the New Financial Year.

    আরও পড়ুন: ২৫ বছরের খরা! ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ আয়োজনের সুযোগ পেল না ইডেন, কী জানালেন সৌরভ?

    তবে, ছাঁটাই হওয়া কর্মীদের (Mass Layoffs)  জন্য একটি বিশেষ ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করেছে সংস্থা। এর মধ্যে রয়েছে চাকরির প্রতি বছরের জন্য ১৫ দিনের বেতন, এক মাসের নোটিস পে, অব্যবহৃত ছুটির অর্থ, গ্র্যাচুইটি এবং অতিরিক্ত দুই মাসের বেতন। যদিও এই সুবিধা মূলত স্বেচ্ছায় পদত্যাগকারীদের জন্য প্রযোজ্য। এদিকে, সূত্রের ইঙ্গিত—আগামী এক মাসের মধ্যেই আরও এক দফা ছাঁটাই হতে পারে, যা কর্মীদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

    Click here to Read More
    Previous Article
    তড়িঘড়ি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী! নতুন কোন সিদ্ধান্ত নিতেন চলেছেন মোদী?
    Next Article
    গরুপাচার, কয়লাপাচার, সোনা পাচারকারীদের মাথা হচ্ছে মমতা ব্যানার্জী : অধীর চৌধুরী CONGRESS

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment