Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নিত্যযাত্রীদের চরম ভোগান্তি! আদ্রা ডিভিশনে টানা ৫ দিন বাতিল একগুচ্ছ ট্রেন, দেখে নিন তালিকা

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের নিত্যযাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ আদ্রা ডিভিশনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য মোট পাঁচ দিন বন্ধ থাকবে বহু ট্রেন পরিষেবা (Indian Railways)। এরফলে অসুবিধার সম্মুখীন হতে হবে যাত্রীদের। একনজরে দেখে নিন এই ৫ দিন কোন কোন ট্রেন বাতিল থাকবে।

    আদ্রা ডিভিশনে ট্রেন বাতিলের জেরে দুর্ভোগ, প্রকাশ্যে তালিকা (Indian Railways)

    আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন রক্ষণাবেক্ষণের স্বার্থে মোট ৪টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেন আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। জানা যায় ৭ মে বাতিল থাকবে ৬৮০৬১/৬৮০৬১ (Indian Railways)।

     Indian Railways hardship caused by train cancellations in Adra divisionআরও পড়ুন: গরমের ছুটিতে অফবিট ডেস্টিনেশন খুঁজছেন? নেপাল সীমান্তের এই গ্রাম আপনার জন্য

    এছাড়াও আদ্রা-আসানসোল-৬ মে থেকে আগামী ১০ মে পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে ‘রোলিং ব্লক’ নেওয়া হয়েছে। এই সময়ে লাইনের সংস্কার ও অন্যান্য কাজের জন্য ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি আগামী ৮ ও ১০ মে বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার।

    এমনকি আগামী ১০ মে বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ৮ ও ১০ মে বাতিল থাকবে ৬৮০৭৯/৬৮০৮০ ভজুডিহি-চন্দ্রপুরা-ভজুডিহি মেমু প্যাসেঞ্জার। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে। এই সময়ে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে, পাশাপাশি কিছু ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে।

    তাছাড়া নির্ধারিত সময়ের তুলনায় বেশ কয়েকটি ট্রেন বিলম্বে চলার সম্ভাবনাও রয়েছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর–আসানসোল–বারাভূম মেমু প্যাসেঞ্জারের। আগামী ৯ মে আদ্রায় আংশিকভাবে বন্ধ থাকবে। আর এই সময়ে আদ্রা–আসানসোল–আদ্রা অংশে ট্রেন পরিষেবা বাতিল থাকবে বলে জানা গিয়েছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    হাসপাতাল থেকে, ভিতরে শুভেন্দু,সৌমিত্র খাঁ,সুকান্ত
    Next Article
    বৃহস্পতিতে জেলায় জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব! আরও কমবে তাপমাত্রা? আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment